রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০২২, ১১:৫৪ এএম

শেয়ার করুন:

অভিনেত্রীর মরদেহ উদ্ধার, প্রেমিক গ্রেফতার

ভারতের শোবিজ অঙ্গনে রহস্যজনক মৃত্যুর মিছিলে ভাটা পড়লেও তা পুরোপুরি থামেনি। তারই ধারাবাহিকতায় এ তালিকায় নাম উঠল দেশটির ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তুনিশা শর্মার। এ ঘটনায় ভারতীয় পুলিশ তার প্রেমিক শেজান খানকে গ্রেফতার করেছে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

শনিবার (২৪ ডিসেম্বর) মহরাষ্ট্রের ওয়ালিব শহরে একটি সিরিয়ালে শুটিংয়ের সময় মেকআপ রুম থেকে তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। তড়িঘড়ি করে নিকটস্থ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ছোটপর্দার ব্যস্ত অভিনেত্রী ছিলেন তুনিশা। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ নামক একটি সিরিয়ালে নায়িকার চরিত্রে অভিনয় করছিলেন তিনি। ওই সিরিয়ালের শুটিং সেট থেকেই উদ্ধার করা হয়েছে তার মরদেহ।

তুনিশার এ রহস্যজনক মৃত্যুতে তার মা দায়ী করেছেন অভিনেত্রীর প্রেমিক শেজানকে। মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন তিনি। জানিয়েছেন, শেজানের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটেছিল তুনিশার। এতে মানসিকভাবে ভেঙে পড়েই আত্মহননের পথ বেছে নিয়েছেন অভিনেত্রী।

এ অভিনেত্রীর রহস্যজনক মৃত্যুর ঘটনাটি বেশ গুরুত্ব পাচ্ছে পুলিশের কাছে। তার মায়ের অভিযোগের পর তারা শেজানকে গ্রেফতার করেছে। বাজেয়াপ্ত করা হয়েছে তার মোবাইল ফোনটিও। ‘আলিবাবা: দাস্তান-ই কাবুলে’ তুনিশার সহশিল্পী ছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, ঘটনার সময় শুটিং সেটে উপস্থিত কলাকুশলীদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

তুনিশা তার ক্যারিয়ার শুরু করেছিলেন শিশুশিল্পী হিসেবে। সিরিয়ালের পাশাপাশি বলিউডেও কাজ করেছেন তিনি। ক্যাটরিনা কাইফের সঙ্গে চেহারায় মিল থাকায় একাধিক ছবিতে তার ছোটবেলার চরিত্রে অভিনয় করেছেন  তিনি।

তুনিশার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। অনুরাগীরা তাকে হারিয়ে অনেকটা স্তব্ধ। সহকর্মীরা এরইমধ্যে নেট দুনিয়ায় তাকে নিয়ে শোক প্রকাশ করেছেন।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর