বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

দাউ দাউ করে জ্বলছে শ্রীলেখার মাথা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ মার্চ ২০২২, ০৩:১২ পিএম

শেয়ার করুন:

দাউ দাউ করে জ্বলছে শ্রীলেখার মাথা
শ্রীলেখা মিত্র । ছবি: সংগৃহীত

সিনেমার খবরে শ্রীলেখা মিত্রকে নিয়ে আলোচনা হয় না আজকাল। বরং তার ব্যক্তিজীবনের নানা বিষয় নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রোলের শিকার হন তিনি।

এমনকি অনেক ভূঁইফোড় অনলাইন তার যৌনজীবন নিয়ে রসাল খবর প্রকাশ করে, যা মুহূর্তেই ভাইরাল হয় নেট দুনিয়ায়।

এরকম একটি খবর দেখে বেজায় চটেছেন শ্রীলেখা। সেই নিউজের শিরোনাম ছিল— ‘আমার একসঙ্গে চার-পাঁচ জন পুরুষ দরকার’। কলকাতা প্রতিদিন নামের একটি অনলাইন নিউজ পোর্টালের এই শিরোনাম দেখে তার মাথায় দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করেছে। ফেসবুক স্ট্যাটাসে এমনটাই জানিয়েছেন তিনি।

শ্রীলেখা লিখেছেন, ‘আরও একটি প্রতিবেদন। এটা তা নয়, যা আমি বলেছি। সকাল থেকে আমার মাথা দাউ দাউ করে জ্বলছে।’

বিবাহবিচ্ছেদের পর শ্রীলেখা একমাত্র মেয়ে ঐশীকে নিয়ে থাকছেন। ২০০৪ সালে শিলাদিত্য সান্যালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন এ অভিনেত্রী। ২০১৩ সালে তাদের বিচ্ছেদ হয়। যদিও স্বামীর সঙ্গে এখনও তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় আছে তার।

শিলাদিত্যের সঙ্গে বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খোলেননি শ্রীলেখা। তাই অজানাই থেকে গেছে কারণ। তবে, বিচ্ছেদের দুই দশক পেরিয়ে গেলেও দ্বিতীয় বিয়ে না করার কারণ প্রকাশ্যে এনেছেন তিনি। জানিয়েছেন, প্রথম স্বামীর মতো কাউকে পাননি বলে দ্বিতীয় কারও গলায় মালা পরাননি।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর