মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বাঙালিকে বলিউড অভিনেতার তিরস্কার, শ্রীলেখার প্রতিবাদ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২২, ০৯:৫১ এএম

শেয়ার করুন:

বাঙালিকে বলিউড অভিনেতার তিরস্কার, শ্রীলেখার প্রতিবাদ

মাছে-ভাতে বাঙালি, এমন কথা তো হরদমই শোনা যায়। আর বাঙালি হিসেবে এটা কম গর্বের কথা নয়। এই জাতির মতো মৎস‍্যপ্রেমী ও রন্ধনপটু জাতি খুব বেশি নেই। আর বাঙালিকে সেই মাছ তুলেই কটাক্ষ করলে তারাও ছেড়ে কথা বলবেন না। রেহাই পেলেন না বলিউড অভিনেতা তথা বিজেপি নেতা পরেশ রাওয়ালও। প্রবীণ অভিনেতাকে ‘পার্শে’ বলে খোঁচা দিলেন টলিউড শ্রীলেখা মিত্র।

গত দুদিন ধরে রাজনৈতিক মহল উত্তাল বাঙালি এবং মাছ কিসসা নিয়ে। গুজরাটে বিতর্কের আগুন জ্বালিয়েছেন পরেশ রাওয়াল। বিজেপির হয়ে প্রচারে গিয়ে বলা নেই কওয়া নেই বাঙালিদের আক্রমণ করে বসেন তিনি। জ্বালানির মূল‍্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি প্রসঙ্গে মন্তব‍্য করতে গিয়ে রোহিঙ্গা ইস‍্যু তোলেন পরেশ।

>>> আরও পড়ুন: ‘মমতা রোগ’ বলে কী বোঝালেন শ্রীলেখা
>>> আরও পড়ুন: কুকুরের জন্য থানায় শ্রীলেখা

গুজরাটি জনতার উদ্দেশ্যে পরেশ বলেন, ‘দিল্লির মতো রোহিঙ্গা আর বাংলাদেশিরা আপনার আশেপাশে থাকতে শুরু করলে কী করবেন? গ‍্যাস সিলিন্ডার দিয়ে কী করবেন? বাঙালিদের জন‍্য মাছ রান্না করবেন?’

বিতর্ক তুঙ্গে উঠতে সময় লাগেনি। পালটা ক্ষমাও চেয়ে নেন পরেশ। কিন্তু তাতে বিতর্কের আগুনে কার্যত আরও ঘি দিয়েছেন তিনি। অভিনেতা বলে বসেন, ‘বাঙালি বলতে তিনি রোহিঙ্গা এবং অনুপ্রবেশকারী বাংলাদেশিদের বোঝাতে চেয়েছেন।’

বলা ভালো, এরপরেও ক্ষোভ স্তিমিত হয়নি বাঙালিদের। পুলিশে অভিযোগ তো দায়ের হয়েছেই পরেশের বিরুদ্ধে, এবার শ্রীলেখাও কটাক্ষ করলেন অভিনেতাকে। ব‍্যঙ্গাত্মকভাবে তিনি সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘পার্শে দুঃখিত পরেশ রাওয়াল আবার কী হেরা ফেরি করল?’

স্পষ্টবাদী স্বভাবের জন‍্য বিশেষ জনপ্রিয়তা রয়েছে শ্রীলেখার। যেকোনো বিষয়েই স্পষ্ট মন্তব‍্য করতে ভয় পান না তিনি। রাজনৈতিক বিষয়েও নিজের মতাদর্শ নিয়ে বরাবরই দৃঢ় মনোভাব রেখেছেন অভিনেত্রী। এবারেও তার পার্শে কটাক্ষ সুপারহিট নেটপাড়ায়।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর