শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

প্রেমিকার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিতেন সালমান, প্রাক্তনের অভিযোগ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০২২, ১২:৪৭ পিএম

শেয়ার করুন:

প্রেমিকার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিতেন সালমান, প্রাক্তনের অভিযোগ

সালমান খানের ক্যারিয়ারের মতোই দীর্ঘ তার প্রেমিকাদের নামের তালিকা। সেই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রাই, সোমি আলী, ক্যাটরিনা কাইফসহ আরও অনেক লাস্যময়ী। প্রেমিকাদের সঙ্গে ভাইজানের শুধু প্রণয়ের গল্পই প্রকাশ পায়নি। তাদের সঙ্গে বিবাদে জড়িয়েও সংবাদে এসেছেন তিনি। এবার জানা গেল প্রেমিকার শরীরে সিগারেটের ছ্যাঁকা দিতেন সালমান। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সালমানের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছেন তার প্রাক্তন প্রেমিকা, বলিউড অভিনেত্রী সোমি আলী। সম্প্রতি সামাজিক মাধ্যমে সালমানের সঙ্গে নিজের একটি ছবি প্রকাশ করেছেন সোমি। ক্যাপশনে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন প্রাক্তন প্রেমিককে। বিস্তর অভিযোগ এনে তিনি লিখেছেন, ‘তোমার মতো নারীবিদ্বেষী আর একজনও নেই। আর সেইসব অভিনেত্রীরও লজ্জা হওয়া উচিত, যারা এ রকম একটা মানুষকে এখনও সমর্থন করেন!’

এরপর সালমানকে আইনের ভয় দেখিয়ে সোমি আরও লিখেছেন, ‘কোনো আইনজীবী তোমাকে বাঁচাতে পারবে না! আমার ৫০ জন আইনজীবী রয়েছেন।’

সোমি তার বক্তব্যে হ্যাশট্যাগে রেখেছেন শাহরুখ খান, সুস্মিতা সেন, মহেশ ভাট প্রমুখ চলচ্চিত্র ব্যক্তিত্বদের। তবে নেট দুনিয়ায় সালমানের বিরুদ্ধে অভিযোগ এনে দেওয়া তার পোস্টটি বেশিক্ষণ স্থায়ী হয়নি। কিছুক্ষণ পর কোনো কারণ না জানিয়েই তা মুছে দিয়েছেন তিনি।

salman khan

কিন্তু তাতে কোনো লাভ হয়নি। সোমি মুছে দেওয়ার আগেই ভাইরাল হয়েছে তার অভিযোগনামা। ফলস্বরূপ স্ক্রিনশটটি ঘুরে বেড়াচ্ছে নেট মাধ্যমের যত্রতত্র।

এর আগেও একবার সালমানের বিরুদ্ধে মুখ খুলেছিলেন সোমি। সেবার তিনি লিখেছিলেন, ‘সে নারী নির্যাতন করেছে। তাকে সমর্থন করা বন্ধ করুন।’ এই পোস্ট তিনি ট্যাগ করেছিলেন সালমানের আরেক প্রাক্তন ঐশ্বরিয়া রাইকে।

১৯৯৩ সালে সালমানের সঙ্গে হৃদয়ঘটিত সম্পর্কে জড়ান সোমি। টানা পাঁচবছর ছিল তাদের এই প্রণয়। তবে সেসময় এ সম্পর্ক নিয়ে একবারও মুখ খোলেননি বি-টাউনের এই নায়িকা। অথচ বিচ্ছেদের পর বারবার মুখ খুলছেন প্রাক্তন প্রেমিককে নিয়ে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর