মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ঢাকা

সাব্বিরকে সাবধান করলেন সুবর্ণা মুস্তাফা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২২, ০১:১৩ পিএম

শেয়ার করুন:

সাব্বিরকে সাবধান করলেন সুবর্ণা মুস্তাফা

সম্প্রতি অনুষ্ঠিত হওয়া ‘মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২’-এর মঞ্চে অভিনেতা ও নির্মাতা মীর সাব্বিরের করা একটি মন্তব্য নিয়ে অভিযোগ তুলেন অনুষ্ঠানটির উপস্থাপিকা ইশরাত পায়েল। সেই অভিযোগের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়। যদিও পরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিয়ে দুঃখপ্রকাশ করেন মীর সাব্বির

এদিকে এটি নিয়ে অনেক তারকা সামাজিক মাধ্যমে ব্যক্তিগত মতামত জানিয়েছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন সুবর্ণা মুস্তাফা। তিনি লিখেছেন, ‘মীর সাব্বির ভুল বলেছেন, একমত। উপস্থাপক এটি পছন্দ করেননি এবং সোশ্যাল মিডিয়ায় কথা বলেছেন, এটি তার বিশেষাধিকার।’


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘মীর সাব্বির তার পেজে ক্ষমা চেয়েছেন, ভালো। আমার এখন প্রশ্ন, মানুষ কেন, বিশেষ করে সহকর্মীরা এখনও এই সমস্যাটিকে জিইয়ে রাখার চেষ্টা করছে? যথেষ্ট হয়েছে, দয়া করে এটা শেষ করুন এবং সাব্বির পরেরবার সাবধানে শব্দ চয়ন করুন।’

গত ১১ নভেম্বর মিসেস ইউনিভার্স প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে বিচারক হিসেবে হাজির হন মীর সাব্বির। অনুষ্ঠানের একপর্যায়ে উপস্থাপিকা তাকে মঞ্চে ডেকে নেন। এ সময় উপস্থাপিকা এই অভিনেতার কাছে বরিশালের আঞ্চলিক ভাষায় একটি ডায়ালগ শুনতে চান।

জবাবে সাব্বির বলেন, ‘আমি সংলাপ মুখস্ত রাখতে পারি না’। আবারও অনুরোধ করলে মীর সাব্বির বরিশালের ভাষায় পায়েলকে উদ্দেশ্য করে বলেন, ‘এই মাতারি তুমি এ রকম উদলা গায়ে দাড়াই আছ কিল্লাইগা?’ এর কদিন পর ফেসবুক লাইভে সেই সংলাপ নিয়েই বুলিংয়ের অভিযোগ তোলেন উপস্থাপক ইশরাত পায়েল।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর