সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারি ২০২২, ০১:১২ পিএম

শেয়ার করুন:

কেন বিয়ে করেননি লতা মঙ্গেশকর
লতা মঙ্গেশকর । ছবি: সংগৃহীত

ভারতীয় সংগীতের কিংবদন্তি কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকর। শুধু ভারতীয় ভূ-খণ্ডে না, উপমহাদেশ জুড়ে তার সুরেলা কণ্ঠে মুগ্ধ শ্রোতা। ৩৬টি ভাষায় গান গেয়েছেন তিনি। শুধু হিন্দি ভাষাতেই গেয়েছেন এক হাজারের বেশি গান।

বিরহ থেকে প্রেমের গানে মাতিয়ে তুলেছেন। যার এমন কোকিল কন্ঠী গলা, যার প্রেমের গানে লক্ষ কোটি প্রেমিক প্রেমিকা নিজেদের ভালোবাসা উদযাপন করে সেই লতাজি মৃত্যুর আগ পর্যন্ত বিয়ে করেননি। সত্যিই কি প্রেম আসেনি গায়িকার জীবনে? 

শোনা যায়, লতার জীবনেও প্রেম এসেছিল। কিন্তু তিনি প্রেমে ব্যর্থ ছিলেন। তাই জীবন কখনও বিয়ের কথা ভাবেননি তিনি। ডুঙ্গারপুর রাজপরিবারের মহারাজা রাজ সিংকে ভালোবাসতেন লতা মঙ্গেশকর। কিন্তু রাজ সিং মা বাবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে, সাধারণ মেয়েকে রাজ পরিবারের পুত্রবধূ করবেন না।

Lata
লতা ও রাজ সিং । ছবি: সংগৃহীত

মা-বাবাকে দেওয়া প্রতিশ্রুতি নিজের শেষ নিশ্বাস পর্যন্ত রক্ষা করেছেন রাজ সিং। রাজা যেমন নিজের কর্তব্য পালন করেছিলেন তেমনি লতাজিও নিজের পরিবারের প্রতি দায়িত্ববান ছিলেন। নিজের ছোট বোনদের মানুষ করার দায়িত্ব ছিল লতাজির ওপরেই। পরে রাজ সিং বা লতা মঙ্গেশকর দুজনের কেউই বিয়ে করেননি।

রাজ সবসময় নিজের সাথে লতাজির গাওয়া গান একটি টেপ রেকর্ডারে রাখতেন। সময় পেলেই সেই গান শুনতেন। ক্রিকেট ভালোবাসতেন তিনি। একসময় বিসিসিআই এর সাথেও যুক্ত ছিলেন। তবে ২০১৯ সালে তিনি মারা যান। রাজ সিংহ ব্যতিত অন্য কারও সঙ্গে নাম জড়ায়নি লতাজির।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর