মন দেয়া-নেয়ার পর্ব শেষে শুক্রবার (২৮ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে বিয়ের পিঁড়িতে বসেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা প্রীতম হাসান এবং মডেল-অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম।
এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গলে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এবার শেহতাজ জানালেন তাদের মধুচন্দ্রিমার কথা। হানিমুন করতে জাপান যাবেন বলে ঠিক করেছেন শেহতাজ।
সংবাদমধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান শেহতাজ। মধুচন্দ্রিমা নিয়ে কী পরিকল্পনা করছেন— জানতে চাইলে শেহতাজ বলেন, ‘সবে তো বিয়ে হলো। হাতে কিছু কাজও রয়েছে। সময় সুযোগ পেলে দুই মাস পর মধুচন্দ্রিমার জন্য জাপান যাব।’
কয়েকবছর ধরে প্রেমের সম্পর্কে ছিলেন প্রীতম ও শেহতাজ। পাঁচ বছর আগে ‘জাদুকর’ গানের শুটিংয়ের সময় দুজনের ভালোলাগা শুরু হয়, পরে তা প্রণয়ে রূপ নেয়। সে গানের মিউজিক ভিডিওর মডেল ছিলেন শেহতাজ।
আরআর




