বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ঢাকা

ক্লাসরুম মাতাবেন তাহসান-ঐশী ও ‘দামাল’ টিম

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ক্লাসরুম মাতাবেন তাহসান-ঐশী ও ‘দামাল’ টিম

মুক্তির আগে আলোচনায় থাকা ‘দামাল’ সিনেমা মুক্তি পাচ্ছে ২৮ অক্টোবর। এ দিন বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে বসবে তাহসান ও ঐশী ভক্তদের মেলা।

এসএসসি-২০০১ ব্যাচের ফেসবুককেন্দ্রিক জনপ্রিয় গ্রুপ ‘ক্লাসরুম’র তৃতীয় বর্ষপূর্তি হবে। তাদের আমন্ত্রণে রায়হান রাফীর ‘দামাল’ টিমের সিয়াম, রাজ, বিদ্যা সিনহা মিম, সুমিত, সুমিরা হাজির হবেন সেখানে। অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন মডেল-অভিনেতা ও উপস্থাপক ইমতু রাতিশ।


বিজ্ঞাপন


‘দামাল’ টিমের সঙ্গে ক্লাসরুমের দুষ্টু পোলাপান মাতবেন রকস্টার তাহসান, ঐশী ও রাফায়েলের গানে। এর আগের দুই বর্ষপূতিতে ক্লাসরুম মাতিয়ে গেছেন নগর বাউল জেমস, পারভেজ সাজ্জাদ, তরুণ মুন্সী, মোশাররফ করিম, জুঁইসহ জনপ্রিয় অনেক মুখ। 

দিনব্যাপী এই আনন্দ আয়োজনে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের জন্য থাকছে ব্যাচমেটদের অংশগ্রহণে কালচারাল প্রোগ্রাম, ব্যান্ড সংজ্ঞা (রাফায়েল মুরসালীন) এর পার্ফমেন্স, লটারি প্রাইজ ডিস্ট্রিবিউশন, লেজার শো, ডিজে শো এবং কণ্ঠতারকা তাহসান ও ঐশীর ধামাকা পারফরম্যান্স। 

অনুষ্ঠানের বিষয়ে তাহসান বলেন, ‘বেশ ভালো লাগছে। দেখা হবে ২৮ অক্টোবর। প্রিয় সব গান হবে। আশা করছি, উপভোগ্য একটি অনুষ্ঠান হবে।’

ঐশী বলেন, ‘আমি বরাবরই এমন ধরনের আয়োজন পছন্দ করি। যেখানে গানের সঙ্গে প্রিয় বন্ধুদের আড্ডা-দারুণ বিষয়! সেদিন দেখা হবে ক্লাসরুমের দুষ্টু পোলাপানের সঙ্গে। ক্লাসরুম বন্ধুরা, সবাই রেডি তো?’


বিজ্ঞাপন


/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর