বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

মাদক মামলায় জামিনের খবরে নেচেছিলেন রিয়া

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

মাদক মামলায় জামিনের খবরে নেচেছিলেন রিয়া

জামিন পাওয়ার আগে অর্থাৎ জেল জীবনের শেষ দিনে রিয়া চক্রবর্তী কী করেছিলেন, সে বিষয়ে মুখ খুললেন সুধা ভরদ্বাজ। মানবাধিকার কমিশনের এই আইনজীবী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান, রিয়া চক্রবর্তী যেদিন জেল থেকে বের হন, সেদিন সেখানকার বাসিন্দাদের সঙ্গে জমিয়ে নাচেন।

শুধু তাই নয়, রিয়া চক্রবর্তী জেলে যে রোজগার করেন, তা দিয়ে সেখানকার বাসিন্দাদের মিষ্টি মুখও করান। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর গ্রেফতার করা হয় রিয়া চক্রবর্তীকে। মাদক মামলায় গ্রেফতরির পর রিয়াকে বাইকুল্লা জেলে রাখা হয়। ওই সময় সেখানে ছিলেন সুধা ভরদ্বাজও।


বিজ্ঞাপন


গত বছর ডিসেম্বর মাসে মুক্তি পান সুধা ভরদ্বাজ। ভিমা কোরেগাঁও মামলায় গ্রেফতার করা হয়েছিল তাকে। ৩ বছর জেলে কাটিয়ে অবশেষে গত বছর ডিসেম্বরে মুক্তি পান সুধা। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে হাজির হয়ে সুধা ভরদ্বাজ রিয়া চক্রবর্তীর সম্পর্কে মুখ খোলেন। সেখানেই তিনি জানান এসব কথা।

২০২০ সালের সেপ্টেম্বরে মাদক মামলায় গ্রেপ্তার হন রিয়া। ২৮ দিন কারাবাসের পর ২০২০ সালের অক্টোবরে মুক্তি পান। এর পর থেকে নতুন কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। তবে চলতি বছর ধীরে ধীরে বলিউডের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত হচ্ছেন তিনি। গত সপ্তাহে তাঁকে দেখা গেছে মুম্বাইতে অনুষ্ঠিত ফ্যাশন উইকে হাঁটতে।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর