রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

সানি লিওনকে ফলো করেন পরীমণি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

সানি লিওনকে ফলো করেন পরীমণি

বিনোদন দুনিয়ার তারকাদের ফ্যান ফলোয়ারের অভাব নেই। তাদের ফ্যান পেজে চোখ রাখলেই বোঝা যায় তা। প্রশ্ন হচ্ছে, তারকারা কি সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে ফলো তথা অনুসরণ করেন না? হ্যাঁ, তারাও করেন। এই যেমন ঢালিউড অভিনেত্রী পরীমণি ফেসবুকে ফলো করেন সানি লিওনকে।

ফেসবুকে পরীমণির ফ্যানপেজে রয়েছে ১৫ মিলিয়ন অনুরাগী। এরা সবাই তাকে অনুসরণ করেন নীল সাদা দুনিয়ায়। ফ্যানপেজটিতে চোখ বুলিয়ে দেখা যায় পরীমণিও ফলো করেন ১৫২ জনকে। সেই তালিকায় জ্বলজ্বল করছে সানি লিওনের নামটি।


বিজ্ঞাপন


বাকি ১৫১ জনের মধ্যে আছে লিওনেল মেসি, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, বিপাশা বসু, বিদ্যা বালান, সঞ্জয় দত্ত, শ্রেয়া ঘোষালসহ আরও অনেকে। এই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খানও।

এখন কথা হচ্ছে পরীমণির অনুরাগীরা তাকে ঘিরে যেমন উন্মাদনা প্রকাশ করেন, তার পোস্টে লাইক, কমেন্টের বন্যা বইয়ে দেন তিনিও কি সানি লিওন, ক্যাটরিনাদের পোস্টে ঠিক তেমনটাই করেন? যদিও এখনও তেমনটা চোখে পড়েনি।

মাতৃত্বজনিত কারণে বর্তমানে অভিনয় থেকে দূরে আছেন পরীমণি। দুই মাস বয়সী পুত্র রাজ্যকে নিয়েই কাটে তার সময়। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে তার নতুন চলচ্চিত্র ‘মা’। মাতৃত্বটা যখন তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করছেন ঠিক তখন পর্দায়ও মা হয়ে আসছেন এই অভিনেত্রী।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর