রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

কাশফুলের নরম ছোঁয়ায় প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২২, ০৫:২৭ পিএম

শেয়ার করুন:

কাশফুলের নরম ছোঁয়ায় প্রভা

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভাকে অন্যদের মতো ফেসবুকে দেখা যায় না। তিনি ঘুরে বেড়ান ইনস্টাগ্রামে। মনের আনন্দ, ক্ষোভ কিংবা হতাশা প্রকাশ করেন সেখানেই। এবার ইনস্টাগ্রামে তাকে দেখা গেল কাশফুলের শুভ্রতায় হারাতে।

শরতের আগমনের সঙ্গে সঙ্গে কাশফুল ফুটেছে আকাশে ভেসে বেড়ানো সাদা মেঘের সঙ্গে পাল্লা দিয়ে। দর্শনার্থীরাও রোজ যাচ্ছেন কাশফুলের সৌন্দর্য দর্শনে। ছুঁয়ে দিচ্ছেন, ছবি তুলছেন। তাদের মতো অভিনেত্রী প্রভাও স্নিগ্ধ হাসিতে বাঁধা পড়লেন কাশফুলের নরম ছোঁয়ায়। হলেন লেন্সবন্দি।


বিজ্ঞাপন


নিজের ইনস্টাগ্রামে এমন ছবি প্রকাশ করেছেন প্রভা। সেখানে দেখা গেছে, কাশফুলের রাজ্যে বেশ আনন্দিত প্রভা। হাতের কাশের গুচ্ছ নিয়ে মেতে উঠেছেন মিহি হাসিতে। তার একপাশে ফুটে থাকা কাশফুলগুলো নুয়ে আছে তার দিকে। দেখে মনে হচ্ছে তারা যেন এ সুন্দরীকে ছুঁয়ে দিয়ে ধন্য হতে চাচ্ছে।

নেটিজেনরাও বেশ ভালোবাসা জানিয়েছেন প্রভার সেই পোস্টে। মুহূর্তেই তেরো হাজার অধিক অনুরাগীদের লাইকে সিক্ত হয়েছে প্রভার ছবি।

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর