রোববার, ২৪ মে, ২০২৬, ঢাকা

আল্লাহই তোমার প্রকৃত কষ্ট বোঝেন: প্রভা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

আল্লাহই তোমার প্রকৃত কষ্ট বোঝেন: প্রভা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। আজকাল নিজের মনের অনুভূতিগুলো সামাজিক মাধ্যমে প্রকাশ করেন। ভাগ করে নেন অনুরাগীদের সঙ্গে।

সম্প্রতি ইংরেজিতে একটি পোস্ট দিয়েছেন প্রভা। সেখানে তিনি লিখেছেন, ‘তোমার যন্ত্রণা তোমার জন্যই কষ্টদায়ক। কিন্তু এটি অন্যদের কাছে স্বাভাবিক সমস্যা হতে পারে। মানুষভেদে তাদের গল্পও ভিন্ন। সব গল্প এক নয়। সব মানুষের ব্যথা সহ্য করার স্তর এক হয় না। যেসব বিষয়গুলো তোমাকে আঘাত করছে, তা অন্যদের কাছে শিথিল বিষয়।’


বিজ্ঞাপন


তিনি আরও লেখেন, ‘একমাত্র আল্লাহই তোমার প্রকৃত কষ্ট বোঝেন। একমাত্র আল্লাহ জানেন তোমার প্রকৃত পীড়া। সুতরাং তোমার দুঃখ ও কষ্টদায়ক অনুভূতি অন্যদের সঙ্গে ভাগ করবে না; শুধু প্রার্থণার দোয়ারে আল্লাহর সঙ্গে ভাগ করো। নিজেকে মূল্যায়ন করো, দুর্বল ভাববে না, শক্তি দেখাও। মানুষ কেবল তোমাকে পরামর্শ দিতে পারে, কিন্তু তারা সমস্যার সমাধান করতে পারে না। সব সমস্যার সমাধান একমাত্র আল্লাহ।’

সাদিয়া জাহান প্রভা ২০০৫ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। এরপর থেকে নিয়মিত নাটকে কাজ করছেন।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর