বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

নতুন বছরে বিয়ে করবেন সিদ্ধার্থ-কিয়ারা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২২, ০৩:০৯ পিএম

শেয়ার করুন:

নতুন বছরে বিয়ে করবেন সিদ্ধার্থ-কিয়ারা

প্রেমের কথা স্বীকার করেননি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি। তবে আকার-ইঙ্গিত আর কথাবার্তায় বুঝিয়ে দিয়েছেন যে, তারা সম্পর্কে আছেন।

এদিকে শোনা যাচ্ছে, ২০২৩ সালের এপ্রিলে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সিদ্ধার্থ-কিয়ারা। এর মাধ্যমে দুই বছরের প্রেমের সম্পর্কের পরিণতি দেবেন তারা।

পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবসহ প্রথমে রেজিস্ট্রি করবেন তারা। তারপর কিছুদিন বাদে ধুমধাম করে রিসেপশনের অনুষ্ঠান করবেন এই সেলেব জুটি। তবে ইন্ডাস্ট্রির কাউকেই নাকি আমত্রণ করা হবে না তাদের এই বিগ ফ্যাট ওয়েডিংয়ে। এমনটাই জানা যাচ্ছে।

বিয়ে থেকে রিসেপশন গোটা আয়োজনই হবে দিল্লিতে। এই কারণেই সম্ভবত ইন্ডাস্ট্রির কাউকেই সেভাবে দাওয়াত করা হবে না বলে মনে করা হচ্ছে। আত্মীয়স্বজন এবং কাছের বন্ধুবান্ধবদের সঙ্গে নিয়েই নতুন জীবনের চৌকাঠ পেরোবেন সিদ্ধার্থ-কিয়ারা।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর