বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

তারকারা কেন প্রেম লুকিয়ে রাখেন, জানালেন রাকুল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

তারকারা কেন প্রেম লুকিয়ে রাখেন, জানালেন রাকুল

 

বলিউড তারকারা একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। গোপনে চুটিয়ে প্রেম করেন। কিন্তু সেই খবর কখনও প্রকাশ্যে আনেন না। ভারতীয় গণমাধ্যমের কল্যাণে তাদের প্রেমের খবর প্রকাশ্যে আসলে তারকারা কখনও তা স্বীকার করেন না।

তারকাদের প্রেম লুকিয়ে রাখার কারণ সম্পর্কে মুখ খুলেছেন রাকুল প্রীত। তার কথায়, ‘অনেকেই ভয় পান যে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা কর্মজীবন নিয়ে প্রকাশিত খবরে প্রভাব ফেলবে। কিন্তু এটা ২০২২, এ রকম হওয়ার সম্ভাবনাই নেই! আর যদি হয় তাহলে বুঝতে হবে কোথাও বড় একটা ভুল হচ্ছে।’

রাকুল আরও বলেন, ‘তোমাকে তো সেই ক্যামেরার সামনে অভিনয়ই করতে হয়। দিনে যে ২-৩ ঘণ্টা নিজের জন্য পাই তাতে আমি নিজের আমিটাকে বজায় রাখব, নাকি ফের অভিনয়। আর এটা তো খুব স্বভাবিক জীবনের একটা পর্যায়ে এসে তোমার একজন সঙ্গী থাকবে। আমি তো কিছু আলাদা করছি না। এটা গোটা পৃথিবীরই সবচেয়ে সম্ভাব্য জিনিস একটা। মানুষের ক্যারিয়ার থাকবে, সঙ্গে পার্টনারও তো থাকবে। তুমি এটাকে যত বড় বানাবে, মানুষ তত বেশি চর্চা করবে তা নিয়ে।’

রাকুলপ্রীতের ৩১তম জন্মদিনে শুভেচ্ছা জানাতে গিয়ে ইনস্টাগ্রামে প্রেমের কথা সবার সামনে জাহির করেছিলেন জ্যাকি। সেই পোস্ট শেয়ার করে তাতে ভালোবাসা ভরা শিলমোহরও দিয়েছিলেন রাকুল। অভিনেত্রীর কথায়, ‘ওই যে সবাই এসে বারবার প্রশ্ন করবে, তোমাদের মধ্যে কি কিছু চলছে? কী খবর তোমাদের? এগুলোতে আমি যেন বেশি অপ্রস্তুত বোধ করি। তারচেয়ে আমি বাবা বলব এই যে এসব হচ্ছে, এবার আমাকে তাড়া করা বন্ধ করুন। আমার এসব গেসিং গেম পছন্দ না। জীবন খুব সরল একটা জিনিস। আমরাই এটাকে জটিল করে তুলি নিছক ভয় পেয়ে। আমি ভয়ের সঙ্গে বাঁচতে চাই না।’

সম্প্রতি রাকুল অভিনীত ‘কাঠপুতলি’ সিনেমাটি মুক্তি পেয়েছে। এতে তার নায়ক ছিল অক্ষয় কুমার। এ ছাড়া তার হাতে আছে ‘থ্যাংক গড’ সিনেমা। ২৫ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর