রোববার, ১১ অক্টোবর, ২০২৬, ঢাকা

ইসলামের টানে অভিনয় ছাড়লেন ভোজপুরি নায়িকা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ অক্টোবর ২০২২, ০১:০৬ পিএম

শেয়ার করুন:

ইসলামের টানে অভিনয় ছাড়লেন ভোজপুরি নায়িকা

ধর্মের পথে চলার জন‍্য বিনোদন জগতকে বিদায় জানিয়েছেন, এমন অভিনেত্রীর উদাহরণ কম নেই। হিন্দু হোক বা ইসলাম, ধর্মের টানে বোধোদয় হওয়ার পর লাইট ক‍্যামেরা অ্যাকশনের পেশা ছেড়ে কেউ পরেছেন গেরুয়া বস্ত্র, আবার কেউ বেছে নিয়েছেন বোরখা। সেই তালিকায় এবার যুক্ত হলো ভোজপুরি অভিনেত্রী সহর আফসার নাম।

সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন আফসা। ক্ষমাও চেয়েছেন আল্লাহর কাছে। তিনি লিখেছেন, ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’

আফসা আরও লিখেছেন, ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’

 
 
 
 
 

নিজের বক্তব্যের একদম শেষ প্রান্তে এসে আফসা লেখেন, ‘আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি সেই কামনা করবেন।’

সামনের সময়টা মানবজাতির কল্যাণে কাজ করে যেতে চান আফসা। তিনি আশা করেন, মানুষ যেন তাকে অতীতের কাজের জন্য স্মরণ না করেন। ভবিষ্যতের কাজ নিয়েই যেন মনে রাখেন।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর