বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ঢাকা

স্ত্রীর কারণে কাঁদলেন অমিতাভ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ০৭:৫৬ পিএম

শেয়ার করুন:

স্ত্রীর কারণে কাঁদলেন অমিতাভ

বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন পর্দায় একাধিকবার কান্নার অভিনয় করেছেন। কিন্তু এবার সত্যিই কাঁদতে হলো তাকে। তাও আবার স্ত্রী জয়া বচ্চনের কথায়। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

আগামী ১১ অক্টোবর অমিতাভ ৮০ বছর বয়সে পা রাখবেন। এ উপলক্ষে এক বিশাল পরিকল্পনা করেছিল ‘কৌন বনেগা ক্রোড়পতি’ শোয়ের নির্মাতারা। তার জন্মদিনে আসবে কেবিসির নতুন পর্ব। এখানেই জয়ার কথায় কাঁদতে দেখা যাবে অমিতাভকে। এরইমধ্যে পর্বটির দৃশ্যধারণের কাজ শেষ। 


বিজ্ঞাপন


আবেগঘন ওই অংশটুকু এরইমধ্যে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে দেখা যাচ্ছে অমিতাভ ও অভিষেক বসে আছেন। তখন অনুষ্ঠানে ঢুকে পড়েন জয়া। তাকে দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন বিগ বি। জড়িয়ে ধরে স্বাগত জানান। জয়া কানে কানে কিছু বলতেই চোখে জল ধরে রাখতে পারেননি তিনি। এসময় জয়াও কান্না চেপে রাখতে পারেননি।

জয়া কী এমন বললেন যে অশ্রু সংবরণ করতে পারলেন না অমিতাভ! সেকথা জানতে হলে অপেক্ষা করতে হবে ‘কৌন বনেগা ক্রোড়পতি’র নতুন পর্ব প্রচারের। তবে প্রিয় তারকাকে কাঁদতে দেখে অবাক হয়েছেন অমিতাভ অনবুরাগীরা। স্ত্রীর ঠিক কোন কথায় তার চোখে জল এলো— জানতে মুখিয়ে আছেন তারা।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর