বুধবার, ১৭ জুন, ২০২৬, ঢাকা

শাকিব ভালো মনের মানুষ: অপু বিশ্বাস

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২২, ০১:২৬ পিএম

শেয়ার করুন:

শাকিব ভালো মনের মানুষ: অপু বিশ্বাস

ঢালিউডের জনপ্রিয় দুই মুখ শাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয়ের জন্মদিন ছিল গত মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর)। এদিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের মতো করে সন্তানকে অভিনন্দন জানান তারা। পরে সন্ধ্যায় দেখা যায় শাকিবের বাড়ি গিয়ে তার পরিবারের সঙ্গে মিলেমিশে আব্রামের জন্মদিন উদযাপন করছেন অপু।

জন্মদিন উদযাপনের মুহূর্তের কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যেও প্রকাশ করেন অপু। ক্যাপশনে লেখেন, ‘সুখী পরিবারের কিছু মুহূর্ত, আমাদের জন্য সবাই দোয়া করবেন।’ স্থিরচিত্রে দেখা যায় শাকিব ও অপুর উপস্থিতিতে জন্মদিনের কেক কাটছে জয়। আরও উপস্থিত রয়েছেন শাকিবের বাবা, মা ও বোন।


বিজ্ঞাপন


ছবিগুলো নেট দুনিয়ায় ভাইরাল হতে সময় নেয়নি। নেটিজেনদের অনেকে দুই তারকাকে এক হতে দেখে আনন্দিত হন। অনেকে আবার শাকিবের বাড়িতে তাকে দেখে হন অবাক। বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন অপু। সেইসঙ্গে ভালো মনের মানুষ বলে আখ্যায়িত করলেন শাকিবকে।

শাকিবের বাড়ি গিয়ে আব্রামের জন্মদিন পালনের সময় দু’জনের মধ্যে কথা হয়েছে কি না— জানতে চাইলে অপু বলেন, ‘আমরা তো বোবা নই। কথা তো টুকটাক হয়। শাকিব একজন ভালো মনের মানুষ।’

এসময় অপু জানান, মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় একটি অনুষ্ঠান থেকে ফেরার পথে শাকিবের বাড়ি গিয়েছিলেন। তিনি বলেন, ‘আব্রামের দাদার বাড়ি গিয়ে দেখি, তার ফুফু আয়োজন করেছেন। তারপর আমরা সবাই আব্রামকে নিয়ে কেক কাটি।’

শাকিবের বাবা-মায়ের সঙ্গে ভীষণ ভাব হয়েছে আব্রামের। এমনটা উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন দাদা-দাদি ছাড়া কিছুই বোঝে না আব্রাম। অনেকদিন আমার বাসায় থাকলেও এখন দাদার বাড়িই যেন তার আপন বাড়ি হয়ে গেছে। দাদা বলতে সে পাগল। দাদাও আব্রাম ছাড়া যেন থাকতে পারেন না। দুজনের দারুণ সম্পর্ক।’


বিজ্ঞাপন


শাকিব-অপুর বিয়ে ও সন্তানের কথা প্রকাশ্যে আসে ২০১৭ সালের ১০ এপ্রিল। দীর্ঘদিন লোকচক্ষুর আড়ালে থাকার পর এদিন জয়কে সামনে আনেন অপু। একটি টিভি চ্যানেলে পুত্রকে নিয়ে হাজির হয়ে অপু জানান তার সন্তানের পিতা শাকিব। শাকিব-অপু বিয়ে করেছিলেন ২০০৮ সালে। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতায় জন্মগ্রহণ করে জয়।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর