বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

সংগীতশিল্পী নাউমি বিয়ে করেছেন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২২, ০৩:৫৬ পিএম

শেয়ার করুন:

সংগীতশিল্পী নাউমি বিয়ে করেছেন

বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন সংগীতশিল্পী জেরিন তাসনিম নাউমি। বুধবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরের একটি কনভেনশন সেন্টারে দীর্ঘদিনের প্রেমিক তানজীর সিদ্দিকীর সঙ্গে গাঁটছড়া বাঁধেন তিনি। এসময় নাউমি-তানজীর উভয়ের পরিবারের সদস্যরা উপস্থিতি ছিলেন। সংবাদমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন নাউমি নিজেই।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি নতুন জীবনে পা রেখেছি। এই অনুভূতি বলে বোঝনোর মতো না। তানজীর আমার ভালোবাসার মানুষ। তাকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে আমি ভীষণ আনন্দিত।’

naumi

নাউমির স্বামী তানজীর সিদ্দিকী কানাডার একটি বহুজাতিক প্রতিষ্ঠানে কর্মরত। জানা গেছে, লম্বা সময় ধরে হৃদয়ঘটিত সম্পর্কে ছিলেন নাউমি-তানজীর। দুই পরিবারেরও সম্মতি ছিল এতে।

সংগীত ভিত্তিক প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান ‘ক্ষুদে গান রাজে’র মাধ্যমে দেশের সংগীতাঙ্গনে উত্থান নাউমির। ২০০৯ সালে প্রতিযোগিতাটিতে ৭ম স্থান অধিকার করেন তিনি। এরপর থেকে নিয়মিত সংগীতাঙ্গনে বিচরণ করছেন তিনি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর