বুধবার, ৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

কেন অমুসলিমকেই বিয়ে করলেন— উত্তরে কী বললেন নুসরাত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৪:১২ পিএম

শেয়ার করুন:

কেন অমুসলিমকেই বিয়ে করলেন— উত্তরে কী বললেন নুসরাত

নায়িকা হিসেবে নুসরাত জাহান যতটা আলোচিত তার থেকে বেশি সমালোচিত তার ব্যক্তিগত জীবনের বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে। বিশেষ করে, মুসলিম হয়ে হিন্দু ধর্মের ছেলে বিয়ে করায় তাকে নানারকম নেতিবাচক কথা শুনতে হয় সামাজিক মাধ্যমে। সুযোগ পেলে নেটিজেনরা আক্রমণাত্মক কথা বলতে ছাড়েন না।

ফের নুসরাতকে ধর্ম নিয়ে কটাক্ষের মুখে পড়তে হলো। সম্প্রতি ইনস্টাগ্রামে ‘আস্ক মি এনিথিং’ পর্ব করেছেন। সেখানে অনুরাগীরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্নের সুযোগ পান। তাদের মধ্যে থেকে একজন অনুরাগী তাকে প্রশ্ন করেন, ‘আপনি কেন অমুসলিমকেই বিয়ে করলেন? নাকি আপনার মুসলিম কাউকে জোটেনি।’

নুসরাত প্রশ্নের উত্তর এড়িয়ে যাননি। পরোক্ষাভাবে মোক্ষম জবাব দিয়েছেন তিনি। এ নায়িকা পাল্টা লিখেছেন, ‘আরে আপনি কোন গ্রহের মানুষ? আদৌ কি মানুষ?’

এর আগেও ধর্মীয় কটাক্ষের শিকার হতে হয়েছে নুসরাত জাহানকে। নিখিল জৈনের সঙ্গে বিয়ে করে সংসদভবনে সিঁদুর পরে গিয়েও চরম ট্রোল, আক্রমণের শিকার হয়েছিলেন। মুসলিমরাই ফতোয়া জারি করেছিল অভিনেত্রীর ওপর। এরপর যশের সঙ্গে বিয়ের খবর প্রকাশ্যে আসতেও একইভাবে ট্রোলড হতে হয় নায়িকাকে। এবার ফের ধর্ম নিয়ে আক্রমণের সম্মুখীন নুসরাত।

/আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর