রোববার, ৩ মে, ২০২৬, ঢাকা

‘জয়া’ চরিত্রে জয়া আহসান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৩:৩৩ পিএম

শেয়ার করুন:

‘জয়া’ চরিত্রে জয়া আহসান

করোনা মহামারিতে থমকে গিয়েছিল পৃথিবী। ঘরবন্দী সময় কাটাতে হয়েছিল এই গ্রহের সকল মানুষকে। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া তখন বাংলাদেশে। কাটাচ্ছিলেন গৃহবন্দি জীবন। তবে সময়টা অপচয় করেননি এই তারকা।

লকডাউনের দিনগুলোতে চুপিসারে বানিয়ে ফেলেছেন গোটা একটি সিনেমা। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেই সিনেমার কথা জানালেন সবাইকে। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘জয়া আর শারমিন’ নামের এই ছবির নাম ও পোস্টার পোস্টার প্রকাশ করেছেন তিনি।


বিজ্ঞাপন


সিনেমাটি প্রসঙ্গে জয়া লিখেছেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের গল্প এটি। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন এই ছবি। একটা অদ্ভুত সময়ে, অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা ছবি; কিন্তু আশা আছে এটি আপনাদের অনুভূতিকে নাড়া দেবে।’

চলচ্চিত্রটিতে জয়া নিজের নামেই অভিনয় করেছেন। তার সঙ্গে আরও অভিনয় করেছেন মঞ্চ অভিনেত্রী মহসিনা আক্তার। মেধাবী অভনেত্রী হিসেবে থিয়েটারে মোহসিনার বেশ নামডাক রয়েছে। তার সম্পর্কে জয়া বলেন, ‘থিয়েটারের গুণী শিল্পী মহসিনা অভিনয় করেছেন এতে। ওর জন্য আমার শুভকামনা।’

‘জয়া আর শারমিন’ নামের এই সিনেমার প্রযোজনা করেছেন জয়ার সংস্থা সি তে সিনেমা। সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর