রোববার, ৭ জুন, ২০২৬, ঢাকা

দ্বিতীয় সিজনে জমে উঠবে ‘কারাগার’, জানালেন চঞ্চল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২২, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

দ্বিতীয় সিজনে জমে উঠবে ‘কারাগার’, জানালেন চঞ্চল

সম্প্রতি তুমুল আলোড়ন তুলেছে ওয়েব সিরিজ ‘কারাগার’। ওটিটি মাধ্যমে মুক্তিপ্রাপ্ত এই সিরিজটিতে অভিনয় করে রীতিমতো বাজিমাত করে দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী। দুই বাংলায় প্রশংসিত তিনি।

‘কারাগার’ -এর গল্প ও চঞ্চলের অভিনয়ে মুগ্ধ দর্শক। তারা অধীর আগ্রহে অপেক্ষায় আছেন দ্বিতীয় কিস্তির। কেমন হবে এর দ্বিতীয় পর্ব—  সে প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বললেন চঞ্চল।


বিজ্ঞাপন


দ্বিতীয় সিজনে কী অপেক্ষা করছে— জানতে চাইলে চঞ্চল বলেন, ‘গল্পটা বলতে না পারলেও এটুকু বলতে পারি, এই সিজনে জমে উঠবে। প্রথম সিজন আপনারা যে আগ্রহ নিয়ে শেষ করেছেন, দ্বিতীয় সিজনের শেষে সেই আগ্রহ আরও বাড়বে। কারণ ঘটনা সব এখানেই ঘটবে।’

তবে কবে আসছে কারাগারের দ্বিতীয় পর্ব— সে সম্পর্কে কিছু বলেননি চঞ্চল। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘এই সিদ্ধান্ত ওটিটি মাধ্যমের। আমার দেশের মানুষেরও এই একই অপেক্ষা। বলতে পারি, আসছে খুব শিগগিরই। শুটিং শেষ হয়ে গেছে। সম্পাদনার কাজ চলছে। হয়ে গেলেই সম্প্রচারিত হবে। বেশি দিন অপেক্ষা করতে হবে না।’

ওয়েব ধারাবাহিকটিতে চঞ্চল চৌধুরী একজন বন্দির চরিত্রে অভিনয় করেছেন। প্রথম পর্বে দেখা গেছে, সে ২৫০ বছর ধরে বন্দি রয়েছে কারাগারে। নিজেকে মীরজাফরের খুনি বলে দাবি করে।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর