বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬, ঢাকা

মেয়ের জন্য ফের বিয়ের সিদ্ধান্ত সোহমের

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৮ আগস্ট ২০২২, ১২:১৮ পিএম

শেয়ার করুন:

মেয়ের জন্য ফের বিয়ের সিদ্ধান্ত সোহমের

দশ বছরের কন্যাসন্তানের মঙ্গলের কথা ভেবে ফের বিয়ের কথা ভাবছেন সোহম চক্রবর্তী। তবে বাস্তবে না। এমন গল্পে নির্মিত একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন এই তারকা। সম্পর্কের গল্পে বোনা ‘হার মানা হার’ নামের এই সিনেমায় তাকে দেখা যাবে ‘বিক্রম’ চরিত্রে।

কন্যা মিষ্টিকে একাই বড় করার সিদ্ধান্ত নেয় বিক্রম। বিয়ে থা না করে বেছে নেয় সিঙ্গেল ফাদারের জীবন। কিন্তু একটা সময় গিয়ে বুঝতে পারে মেয়ের ভালো করতে গিয়ে মন্দ হচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্ভ্রান্ত হয়ে পড়ে বিক্রম। দ্বারস্থ হয় বোনের। কী করবে– পরামর্শ চায়।

এমতাবস্থায় বোন তাকে ফের বিয়ে করতে বলে। প্রথমে রাজি না হলেও মেয়ের কথা ভেবে ছাঁদনাতলায় যেতে রাজি হয় সে। এমন সময় তার জীবনে আসে দুই নারী। কাকে বেছে নেবে মিষ্টির মা হিসেবে– বুঝতে পারে না বিক্রম। এই দ্বিধা-দ্বন্দ্বকে সঙ্গে করেই এগিয়ে যাবে ছবির গল্প।

সিনেমাটি নির্মাণ করেছেন রাজা চন্দ। তিনি বরাবরই তার ছবিতে সম্পর্কের গল্প বলেন। এবারও তার ব্যত্যয় ঘটেনি।

এ প্রসঙ্গে ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘এটি এমন একটি ছবি, যার গল্প অভিভাবকত্বের সূক্ষ্ম বিষয়বস্তুর উপর কেন্দ্র করে তৈরি। আধুনিক যুগের সম্পর্কের ক্ষেত্রে ছবিটির একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি রয়েছে। এখানে রোমান্সের পাশাপাশি অ্যাডভেঞ্চারও দেখানো হয়েছে। আশা করি, দর্শকের কাছে ছবিটা ভালো লাগবে।’

এরইমধ্যে ‘হার মানা হার’ -এর ট্রেলার প্রকাশ পেয়েছে। সেখানেও ফুটে উঠেছে ভালোবাসা ও দ্বিধা-দ্বন্দ্বের ছাপ। চলচ্চিত্রটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন পায়েল সরকার, আয়োষী তালুকদার, সুদীপ্তা চক্রবর্তী, প্রান্তিক বন্দ্যোপাধ্যায়, সিলভিয়া দে প্রমুখ। জানা গেছে, আগামী ১৬ সেপ্টেম্বর মুক্তি পাবে সিনেমাটি।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর