মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

আমার সঙ্গে কথা না বলেই নিউজটি করা হয়েছে

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২২, ১১:৩৬ এএম

শেয়ার করুন:

আমার সঙ্গে কথা না বলেই নিউজটি করা হয়েছে

টলিউড সুপারস্টার জিতের প্রযোজিত একটি সিনেমা বাংলাদেশের সঞ্জয় সমদ্দারের পরিচালনার খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা। প্রকাশিত খবর থেকে জানা যায়, অ্যাকশনধর্মী সিনেমাটিতে জিৎ অভিনয় করবেন। এ ছাড়া এতে আরও থাকবেন ‘অপরাজিত’ সিনেমার মাধ্যমে পরিচিত হয়ে ওঠা অভিনেতা জিতু। বাংলাদেশের একজন নায়িকা থাকার কথাও জানানো হয়েছে খবরে। তবে সিনেমার নাম জানায়টি গণমাধ্যমটি।

এদিকে খবরের বিষয়টি সঞ্জয় সমদ্দারকে জানালে তিনি যেন আকাশ থেকে পড়লেন। জানালেন, এই খবরের বিষয়তে তিনি কিছু জানেন না। তার সঙ্গে কথা বলে প্রতিবেদনটি করা হয়নি।

ঢাকা মেইলকে সঞ্জয় সমদ্দার বলেন, ‘আপনার কাছ থেকে নিউজটি পেলাম। এটি পড়ে আমি অবাক হয়েছি। এসবের কিছু জানি না। আনন্দবাজার থেকে এই সিনেমার বিষয়ে আমার কাছ থেকে কোনো তথ্য জানাতে চাওয়া হয়নি। নিউজে কোনো সোর্স উল্লেখ করা হয়নি। জিতকে নিয়ে সিনেমা নির্মাণের ভাবনা ছিল। তাই বলে নিউজ হওয়ার মতো কোনো অগ্রগতি এখন পর্যন্ত হয়নি। তাই এ বিষয়ে আর বেশিকিছু বলতে চাই না। এমন কিছু হলে নিজেই বিষয়টি সবাইকে জানাব।’

anandabazar

এই ছবিতে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমেরও নাকি অভিনয় করার কথা ছিল। ওই প্রতিবেদনে বলা হয়েছে, তার বদলে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের কথা ভাবা হচ্ছিল। শেষ মুহূর্তে এসে জিতুকে চূড়ান্ত করা হয়।

খবরটি অস্বীকারের মাধ্যমে সঞ্জয় সমদ্দার কোনো রহস্য জিইয়ে রাখতে চান কি না— সেটা সময় বলে দেবে। তাই শেষ অবধি কোথাকার জল কোথায় গড়ায় সেটাই এখন দেখার অপেক্ষা।

আরএসও

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর