শুক্রবার, ১ মে, ২০২৬, ঢাকা

নায়করাজের অদৃশ্য স্নেহে এগিয়ে যাচ্ছেন শাকিব খান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

নায়করাজের অদৃশ্য স্নেহে এগিয়ে যাচ্ছেন শাকিব খান

বাংলা চলচ্চিত্রকে যদি রাজ্য ধরা হয়, তাহলে সেই রাজ্যের রাজা ছিলেন নায়ক রাজ্জাক। আর এ কারণেই জীবদ্দশায় তিনি পেয়েছিলেন ‘নায়করাজ’ উপাধি।

নায়করাজ ২০১৭ সালের ২১ আগস্ট আনন্দলোকের মায়া ত্যাগ করে অনন্তলোকের পথে পাড়ি জমান। আজ তার পঞ্চম মৃত্যুবার্ষিকী। তিনি চলে যাওয়ার পর দেশের চলচ্চিত্রাঙ্গনে যে শূন্যতা এখনও পূরণ হয়নি।


বিজ্ঞাপন


বরেণ্য অভিনেতা রাজ্জাকের মৃত্যুদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকগাঁথা লিখে স্মরণ করছেন চলচ্চিত্রের মানুষেরা। সেই তালিকায় আছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। তিনি মনে করেন, নিভে যাওয়া নক্ষত্রের অদৃশ্য স্নেহে এগিয়ে যাচ্ছেন সামনের দিকে।

শাকিব লিখেছেন, ‘চোখের সামনে না থাকলেও আপনার অদৃশ্য স্নেহ সবসময়ই আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করছে! যতোদিন বাংলাদেশ থাকবে, বাংলাদেশের সিনেমা থাকবে ততোদিনই নায়করাজ রাজ্জাক আমাদের সকলের হৃদয়ে অহংকার হয়ে থাকবেন। আপনার আত্মার শান্তি কামনা করি। শান্তিতে থাকুন আমাদের নায়করাজ।’

এদিকে ১৭ আগস্ট নয় মাস পর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন শাকিব খান। বিমানবন্দরে ভক্তরা তাকে স্বাগত জানান। পরে গণমাধ্যমকর্মীদের এ নায়ক জানিয়েছেন, সামনে সুখবর আসছে।

আরএসও   

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর