মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ঢাকা

নতুন ‘জেমস বন্ড’ খোঁজা হচ্ছে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২২, ০৭:১৪ পিএম

শেয়ার করুন:

নতুন ‘জেমস বন্ড’ খোঁজা হচ্ছে

‘জেমস বন্ড’ নামটি শুনলেই অভিনেতা ড্যানিয়েল ক্রেইগের চেহারা ভেসে ওঠে। বিগত দুই দশকে তিনি সিরিজটির একাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। অর্জন করেছেন অসম্ভব জনপ্রিয়তা। চল্লিশোর্ধ এই অভিনেতার ওপর আর ভরসা পাচ্ছে না প্রযোজনা প্রতিষ্ঠান। নতুন কাউকে চাচ্ছে তারা। বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রযোজক বারবারা ব্রকোলি জানিয়েছেন, পরবর্তী চলচ্চিত্রে একেবারেই নতুন রূপে হাজির করা হবে এই চরিত্রটিকে।

আইজিএনের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, এবার অল্পবয়সী ‘জেমস বন্ড’ চাচ্ছে কর্তৃপক্ষ। কেননা তারা নতুন ‘জেমস বন্ড’কে ড্যানিয়েল ক্রেইগের চেয়েও বেশি সময় ধরে রাখতে চায়।

এক্ষেত্রে নতুন ‘জেমস বন্ডে’র বয়স ও উচ্চতা নির্ধারণ করে দেওয়া হয়েছে বন্ড ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে। তারা জানিয়েছে, চরিত্রটির জন্য আগ্রহীদের বয়স হতে হবে ৩০-৩১ বছর। উচ্চতা অবশ্যই ৫ ফুট ১০ ইঞ্চির বেশি হতে হবে।

উচ্চতা ও বয়সের এই বেড়াজাল দিতেই আগ্রহী অভিনেতাদের সংখ্যা কমেছে। এদিকে বন্ড অনুরাগীরা নিজেদের পছন্দের অভিনেতাদের নাম জানাচ্ছেন চরিত্রটির জন্য। তারা বন্ড হিসেবে পর্দায় দেখতে চাচ্ছেন টম হার্ডি, জেমস নরটন, ইদ্রিস এলবা, রিচার্ড ম্যাডেন, কিলিয়ান মার্ফি ও জ্যাক লোডেনের মতো তারকাদের কোনো একজনকে।

তবে ‘জেমস বন্ড’ হিসেবে প্রযোজকের কাকে পছন্দ— সে ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ব্রকোলি শুধু জানিয়েছেন, বন্ড অবশ্যই একজন পুরুষ হবেন। এক্ষেত্রে জাতি, ধর্ম, বর্ণ কোনো বাধা হবে না।

আরআর

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর