পরীমণি-রাজ দম্পতির ছেলে রাজ্যকে দেখতে গেলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্যরা। আজ শনিবার পরীমণির বাসায় যান রিয়াজ ও তার স্ত্রী তিনা, নিপুণ, সাইমন সাদিক। এ সময় তারা ঘরোয়া আড্ডায় মেতে ওঠেন। আড্ডার এক ফাঁকে রিয়াজকে মিস্টি খাইয়ে দেন রাজ। পাশ থেকে পরীমণি বলেন, পুরোটা দিবা। তখনই হাসির রোল পড়ে যায় তাদের মধ্যে।
গেল ১০ আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীমণির কোলজুড়ে আসে রাজ্য। আট দিন হাসপাতালে তাকার পর ১৭ আগস্ট বিকেলে বাসায় ফেরেন।
গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় কাজের সূত্র ধরে কাছে আসেন পরীমণি ও রাজ। মাত্র সাত দিনের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন তারা। চলতি বছর ১০ জানুয়ারি মা হতে যাওয়ার খবর প্রকাশ্যে আনেন পরীমণি।
আরএসও




