রোববার, ২৯ নভেম্বর, ২০২৬, ঢাকা

নির্মাতা আতিক জামান গ্রেফতার

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২২ পিএম

শেয়ার করুন:

নির্মাতা আতিক জামান গ্রেফতার

নির্মাতা আতিক জামানকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন। 

ঢাকা মেইলকে বনানী থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান রাজনৈতিক মামলায় গ্রেফতার করা হয়েছে  তিক জামানকে। তিনি বলেন, ‘গতকাল শনিবার তাঁকে গ্রেফতার করা হয়েছে। তিনি বনানী ২০ নম্বর ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।’

আতিকের গ্রেফতার প্রসঙ্গে সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়েছেন নির্মাতা রেদওয়ান রনি। তিনি লেখেন, ‘কাল (শনিবার) বনানী থানায় নিয়ে গেছে আতিক জামানকে। আতিক ছোট্ট একটা ছেলে যখন নির্মাতা হওয়ার জন্য আসে তখন থেকেই একটা ব্যাপারে সব সময় সজাগ ছিল, সেটা হলো সততা আর নিষ্ঠা। নির্মাণে প্রচণ্ড মেধাবী আর এরকম সৎ একটা ছেলে সচরাচর দেখা যায় না। পলিটিক্যাল জটিল ফ্যাসাদের মতো কিছুতে তাকে জড়িয়ে গ্রেফতার করাটা খুবই দুঃখজনক।’

আতিকের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ জানিয়ে রেদওয়ান রনি লেখেন, ‘আতিক শারীরিকভাবেও অসুস্থ। হয়রানিমূলক কোনো মামলায় বিনা অপরাধে যেন আতিকের মতো মেধাবী নির্মাতার জীবন এলোমেলো না হয়। আতিকের মুক্তি চাই।’

গেল ৫ মার্চ থেকে মুক্তি পায় আতিকের ওয়েব ফিল্ম ‘মিউ’। সিনেমাটি বেশ প্রশংসা কুড়ায়। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা, অভিমান ও পোষা প্রাণীর প্রতি মানুষের মমতা নিয়ে নির্মিত হয়েছে। এতে অভিনয় করেছেন আফসানা মিমি, আফজাল হোসেন, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, ইশতিয়াক আহমেদ রুমেল, রাকিব হোসেন ইভন, কাব্যকথা প্রতীতি ও তামান্না হক বর্ণা।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর