বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

নারী ভক্তের কাণ্ডে অস্বস্তি, সেলফি না তুলেই চলে গেলেন রণবীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ০৫:৪৮ পিএম

শেয়ার করুন:

নারী ভক্তের কাণ্ডে অস্বস্তি, সেলফি না তুলেই চলে গেলেন রণবীর

চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুরাগীদের উন্মাদনার শেষ নেই। অনেক সময় ভক্তদের কাণ্ডকারখানায় চোখ কপালে ওঠে। কখনও ছাড়ায় মাত্রা। হয়ে ওঠে বিরক্তির কারণ। এমনটাই ঘটল রণবীর কাপুরের সঙ্গে। ভক্তের সেলফি কাণ্ডে বিমানবন্দরে অস্বস্তিতে অভিনেতা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

গতকাল বুধবার দিল্লির গুরুদ্বার বাংলা সাহিবে গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন রামায়ণের প্রযোজক নমিত মলহোত্র এবং পরিচালক নীতেশ তিওয়ারী। সন্ধ্যায় ফিরতেই মুম্বাই বিমানবন্দরে অপ্রত্যাশিত পরিস্থিতির শিকার হন তিনি।

এরইমধ্যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। সেখানে দেখা গেছে, বিমানবন্দরের টার্মিনালে ঢোকার সময় এক নারী রণবীরের সঙ্গে সেলফি তোলার বায়না ধরেন। তবে কাছে এগিয়ে যেতেই কিছুটা অস্বস্তিতে পড়তে দেখা যায় রণবীরকে। পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন তাঁর নিরাপত্তারক্ষীরা। তাঁরা অনুরাগীর সঙ্গে অভিনেতার দূরত্ব বজায় রাখার চেষ্টা করেন। শেষপর্যন্ত ছবি না তুলেই চলে যান রণবীর।

যদিও কিছু দূর যেতেই আরেক ভক্তের পাল্লায় পড়তে হয় রণবীরকে। তবে তাকে ফেরাননি। হাসিমুখে সেলফিতে অংশ নেন। শেষে ধন্যবাদ জানিয়ে স্থান ত্যাগ করেন অভিনেতা। যা চোখ এড়ায়নি নেটিজেনদের। তারা মনে করছেন প্রথমজন অতি কাছে যাওয়ায় বিব্রত হয়েছেন রণবীর। নইলে তার সঙ্গেও সেলফি তুলতেন তিনি। 

এদিন পোশাকেও নাজড় কাড়েন রণবীর। গায়ে চাপিয়েছিলেন জ্যাকেট। উঁচু কলার, সামনের দিকে কারুকাজ করা বোতাম, লম্বা হাতা এবং প্যাডেড কাঁধের জ্যাকেটের সঙ্গে গায় চাপিয়েছিলেন প্যাস্টেল নীল রঙের শার্ট। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর