বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

পারিশ্রমিক না পেয়ে প্রযোজকের বাড়ির টেপ রেকর্ডার বিক্রি করেছিলেন অক্ষয়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬ নভেম্বর ২০২৬, ১২:০১ পিএম

শেয়ার করুন:

পারিশ্রমিক না পেয়ে প্রযোজকের বাড়ির টেপ রেকর্ডার বিক্রি করেছিলেন অক্ষয়

ক্যারিয়ারের শুরুটা মোটেই মসৃণ ছিল না অক্ষয় কুমারের। বেশ কাঠখড় পুড়িয়ে আজকের অবস্থানে আসেন। শুরুতে পারিশ্রমিকও পেতেন না ঠিকমতো। একবার তো বকেয়া অর্থ না পেয়ে প্রযোজকের বাড়ির জিনিসপত্র বিক্রি করে দিয়েছিলেন। এক অনুষ্ঠানে নিজেই জানিয়েছেন অভিনেতা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’-এ এসেছিলেন অক্ষয়। সেখানেই ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা প্রকাশ্যে আনেন তিনি। অভিনেতা জানান, সে সময় এক প্রযোজকের কাছে ৬৮ হাজার রুপি পেতেন। কিন্তু সিনেমা ফ্লপ যাওয়ায় তিনি পারিশ্রমিক শোধ করছিলেন না অক্ষয়ের। অভিনেতারও অর্থের দরকার ছিল। কয়েকবার চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রযোজকের বাড়িতে হানা দেন।

akshay_20250907_155801830_(1)

অক্ষয় জানান, প্রযোজকের মুম্বাইয়ের বাড়ি গিয়ে কলিং বাজান তিনি। প্রযোজকই দরজা খুলে দেন। অভিনেতার কথায়, “উনি আমাকে টাকা দেননি, ছবিটাও ফ্লপ করেছিল। কিন্তু আমার টাকাটা দরকার ছিল। প্রায় ৬৮ হাজার রুপি বাকি ছিল, যা তখন আমার কাছে অনেক বড় অঙ্ক। আমি মাহিমে ওঁর বাড়িতে গিয়ে কলিং বেল বাজাই। উনি দরজা খুললেন। মানুষটি উচ্চতায় আমার থেকে খাটো ছিলেন, তাই আমি নীচের দিকে তাকালাম, আর উনি আমার দিকে তাকালেন। উনি আমাকে দেখামাত্রই বুঝে গিয়েছিলেন, আমি টাকা নিতে এসেছি।”

অক্ষয় জানান, প্রযোজকের বসার ঘরে একটি টেপ রেকর্ডার দেখতে পান তিনি। রাগের মাথায় সেটি বগলদাবা করে বেরিয়ে যান। প্রযোজকও আটকাননি। পরে মুম্বাইয়ের হীরা পান্না বাজারে টেপ রেকর্ডারটি বিক্রি করে ৩২ হাজার রুপি পান অক্ষয়। এরপরও বাকি ছিল ৩৬ হাজার। অক্ষয় জানান, তা আজও দেননি সেই প্রযোজক। 

ak_20230816_102537378

করণের শোয়ে অক্ষয়ের সঙ্গে ছিলেন অভিনেতা রবি কিষাণ। ক্যারিয়ারের শুরুতে তিনিও অর্থকষ্টে পড়েছিলেন। পাওনা পারিশ্রমিক আত্মসাৎ করেছিলেন প্রযোজক। সে গল্প শোনাতেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নেন অক্ষয়। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর