শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন— জানালেন রোজিনা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৫:১৩ পিএম

শেয়ার করুন:

ইলিয়াস কাঞ্চন এখন কেমন আছেন— জানালেন রোজিনা

ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দেড় বছরের বেশি সময় ধরে লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় অভিনেতা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। সম্প্রতি তাকে দেখতে এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিতে তার বাসায় গিয়েছিলেন অভিনেত্রী রওশন আরা রোজিনা।  

সাক্ষাতের পর সামাজিক মাধ্যমে অভিনেতার বর্তমান শারীরিক অবস্থা তুলে ধরেন অভিনেত্রী। জানান, আগের তুলনায় অনেকটাই ভালো আছেন ইলিয়াস কাঞ্চন। শুধু দেখা করাই নয়, একসঙ্গে বসে খাবার খেয়েছেন তারা। 

রোজিনা লেখেন, ‘আপনারা সবাই জানেন, আমাদের বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস কাঞ্চন। অনেক মাস ধরেই অসুস্থ, চিকিৎসা নিচ্ছেন লন্ডনে। কাঞ্চন আছেন লন্ডনে তার মেয়ের বাসায়। আমি গিয়েছিলাম তাকে দেখতে।’

তিনি আরও লেখেন, ‘আল্লাহর অশেষ মেহেরবানীতে, আপনাদের দোয়ায় আগের চেয়ে অনেক ভালো আছেন। আমরা একসঙ্গে বসে খাওয়াদাওয়া করলাম। অতি শিগগিরই দেশে ফিরে আসবেন। আপনারা সবাই কাঞ্চনের জন্য দোয়া করবেন।’

দীর্ঘ ১৫ মাসেরও বেশি সময় লন্ডনে চিকিৎসাধীন থাকার পর গত ৩ আগস্টে দেশে ফিরেছিলেন ইলিয়াস কাঞ্চন। যোগ দিয়েছিলেন নানা সামাজিক অনুষ্ঠানে। অসুস্থ অভিনেতাকে দেখতে তার বাড়িতে ভিড় জমিয়েছিলেন শোবিজ তারকারা। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর