শনিবার, ২১ নভেম্বর, ২০২৬, ঢাকা

৫০০ কোটির মালিক হয়েও ভাড়া বাড়িতে থাকেন কেন অনুপম খের?

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পিএম

শেয়ার করুন:

৫০০ কোটির মালিক হয়েও ভাড়া বাড়িতে থাকেন কেন অনুপম খের?

সামাজিক মাধ্যমে চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে বলিউড অভিনেতা অনুপম খেরের সম্পত্তির পরিমাণ। নেটমাধ্যমে দেখাচ্ছে ৪০০-৫০০ কোটি রুপির সম্পদ তার। অন্যদিকে অভিনেতার নিজের বাড়ি বলতে নেই। থাকেন ভাড়া। যা কৌতূহলী করেছে নেটিজেনদের। তাদের প্রশ্ন, শত শত কোটি রুপির সম্পত্তির মালিক হয়েও ভাড়া বাড়িতে কেন অনুপম? 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক অনুষ্ঠানে সম্পত্তি নিয়ে মুখ খুলেছেন অনুপম। জানিয়েছেন ওই পরিমাণ সম্পত্তির ১০ শতাংশও তার নেই। অভিনেতার কথায়, “মানুষের ধারণা, আমি খুব ধনী। নেটমাধ্যমে আমার সম্পত্তির পরিমাণ খুঁজলে আপনারা অবাক হয়ে যাবেন। কখনও কখনও তো মনে হয়, এইসব ওয়েবসাইটের বিরুদ্ধে মামলা করি। ৪০০-৫০০ কোটির ১০ শতাংশও আমার নেই। বন্ধুরা এই সব তথ্য পড়ে আমাকে মজা করে বলে, “ওই টাকা থেকে আমাদেরও কিছু দাও।’’

এক দশক হলো ভাড়া বাড়িতে থাকছেন অনুপম। এর কারণও ব্যাখ্যা করেছেন তিনি। তার মতে নিজের বাড়ি থাকলে রক্ষণাবেক্ষণসহ বাড়তি ঝাক্কি পোহাতে হয়। সেসব এড়াতেই ভাড়াটিয়া অনুপম। তিনি বলেন, “ভাড়াবাড়িতে থাকার সিদ্ধান্ত নেওয়ার পর থেকেই নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। বাড়ি নিয়ে কোনো মানসিক চাপ নেই। আমি এবং আমার ভাই, দুজনেই ভাড়াবাড়িতে থাকি। আমরা ভালো আছি।’’

এর আগে মুম্বাইয়ে নিজের বাড়ি ছিল অনুপমের। সেটি আলিয়া ভাটের কাছে বিক্রি করেন তিনি। পরে অন্য একটি বাড়িতে থাকা শুরু করেন। অভিনেতার স্ত্রী কিরণ খের সংসদ সদস্য হলে চণ্ডীগড় চলে যান তারা। এরপর আর বাড়ি কেনার প্রয়োজন মনে করেননি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর