শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৫:১৮ পিএম

শেয়ার করুন:

শরদ কাপুরের পাশে দাঁড়ালেন শাহরুখ

দীর্ঘদিন পর্দার আড়ালে থাকা বলিউড অভিনেতা শরদ কাপুর সম্প্রতি নানা শারীরিক জটিলতা আর আর্থিক সংকট চরম দুঃসময় পার করছেন। অভাবের তাড়নায় নিজের প্রিয় চারটি পোষা কুকুরকে বিদায় জানাতে বাধ্য হয়েছেন তিনি। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে নড়েচড়ে বসেছে বলিউড। তার সঙ্গে দেখা করতে ও চিকিৎসার ব্যবস্থা করতে ছুটে যান সনু সুদ। এবার শারদের খোঁজ নিতে নিজেই ফোন করলেন বলিউড বাদশা শাহরুখ খান।

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাহরুখের সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ তুলে শরদ বলেন, ‘তিনি বলেছেন, তুমি যা পছন্দ করো এবং যা করতে চাও, তাই করো; আমি তোমাকে সাহায্য করতে প্রস্তুত। আমি শিগগিরই আরিয়ান খানের সঙ্গে দেখা করব।’

২০০০ সালে মুক্তিপ্রাপ্ত মনসুর খানের সিনেমা ‘জোশ’-এ একসঙ্গে কাজ করেছিলেন শাহরুখ ও শরদ। ওই ছবিতে শাহরুখের ‘ম্যাক্স’ চরিত্রের বিপরীতে ‘প্রকাশ’ চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন শরদ। অভিনেতা বলেন, ‘২৬ বছর পেরিয়ে গেলেও সেই আন্তরিকতা কমেনি।’

শুধু শাহরুখ নন, শরদের পাশে দাঁড়িয়েছেন বেশ কয়েকজন বলিউড তারকা। সম্প্রতি সালমান খান আর্থিক সহায়তার হাত বাড়িয়ে দেন। পাশাপাশি নির্মাতা রোহিত শেঠি ও আহমেদ খান, অভিনেতা অমিতাভ বচ্চন, সঞ্জয় দত্ত, রাজপাল যাদব এবং গীতিকার-লেখক জাভেদ আখতার ফোন করে খোঁজখবর নিয়েছেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর