শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ঢাকা

মা হলেন সামান্থা, ছেলে হলো না মেয়ে? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৬, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

মা হলেন সামান্থা, ছেলে হলো না মেয়ে? 

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও পরিচালক রাজ নিদিমোরুর ঘর আলো করে এসেছে প্রথম সন্তান। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পুত্রসন্তানের জন্ম দিয়েছেন তিনি। শুক্রবার সামাজিক মাধ্যমে ছেলের ছোট্ট হাতের একটি ছবি প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, মায়ের আঙুল আঁকড়ে ধরে আছে নবজাতক। 

একই সঙ্গে প্রকাশ করেছেন নবজাতকের নামও। ছেলের নাম রেখেছেন দেব নিদিমোরু। 

ছবির ক্যাপশনে সামান্থা লিখেছেন, ‘আমাদের পুত্রসন্তান দেব নিদিমোরু। ১৯.১১.২০২৬। আমাদের সবচেয়ে আনন্দের মুহূর্ত।’

অভিনেত্রীর মা হওয়ার খবরের পরপরই শুভেচ্ছা ও ভালোবাসায় ভরে ওঠে মন্তব্যের ঘর। ভক্তদের পাশাপাশি বিনোদন অঙ্গনের অনেক তারকাও অভিনন্দন জানিয়েছেন নতুন বাবা-মাকে।

চলতি বছরের জুনে অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে আনেন সামান্থা। হায়দরাবাদে নিজের অভিনীত তেলুগু সিনেমা ‘মা ইন্তি বঙ্গারাম’-এর সাফল্য উদ্‌যাপনের অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার পরিকল্পনার কথা জানান তিনি। সে সময় অভিনেত্রী বলেছিলেন, ‘মা ইন্তি বঙ্গারামের কাজ শেষ করার পর আমাকে একটু বিরতি নিতে হবে। মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে। এরপর ভক্তদের জন্য নতুন সিনেমা নিয়ে ফিরব।’

উল্লেখ্য, সামান্থা রুথ প্রভু দক্ষিণ ভারতের চলচ্চিত্র অঙ্গনের পরিচিত মুখ। অভিনয়ের পাশাপাশি বেশ কয়েকটি সিনেমা প্রযোজনা করেছেন তিনি। ‘ইগা’, ‘দুকুডু’, ‘থেরি’, ‘রঙ্গস্থলম’, ‘মহানতী’, ‘সুপার ডিলাক্স’ ও ‘ওহ! বেবি’-এর মতো সিনেমায় অভিনয় করে দর্শকের মনে জায়গা করে নিয়েছেন। চারটি ফিল্মফেয়ার পুরস্কারসহ ক্যারিয়ারে অর্জন করেছেন একাধিক সম্মাননা।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর