রোববার, ১৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

ওটিটি দর্শকদের মন খারাপ করা খবর দিল ‘রামায়ণ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২৬, ১১:৩৮ এএম

শেয়ার করুন:

ওটিটি দর্শকদের মন খারাপ করা খবর দিল ‘রামায়ণ’

বক্স অফিসে তাণ্ডব চালিয়ে অল্প সময়ে হাজার কোটির ঘরে ‘রামায়ণ’। সে খবরে উত্তেজনার পারদ তুঙ্গে ওটিটি দর্শকদের। তবে তাদের জন্য মন খারাপ করা খবর। আপাতত ওটিটি মাধ্যমে ছবিটি আসার কোনো সম্ভবনা নেই। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। 

‘রামায়ণ’-এর ওটিটি মুক্তি নিয়ে যখন প্রযোজনা সংস্থা নিশ্চুপ তখন মুখ খুললেন এর ডিস্ট্রিবিউটর। ছবিটির তেলুগু সংস্করণের অন্ধ্রপ্রদেশ ও তেলঙ্গানা পরিবেশনার দায়িত্বে আছেন দিল রাজু। তিনিই ওটিটি মুক্তি নিয়ে কথা বলেছেন। রাজু জানান, ‘রামায়ণ’ এমন একটি ছবি, যার কোনো ওটিটি চুক্তি এখনও হয়নি। শুধু ডিজিটাল স্বত্বই নয়, কোনো স্যাটেলাইট চ্যানেলের কাছেও ছবিটির স্বত্ব বিক্রি করা হয়নি।

দিল রাজুর কথায়, আপাতত টেলিভিশন কিংবা ওটিটি—কোনো মাধ্যমেই দেখা যাবে না ‘রামায়ণ’। দর্শকদের এই মুহূর্তে ছবিটি দেখতে হলে প্রেক্ষাগৃহেই যেতে হবে। পরবর্তী সময়ে প্রযোজকরা যখন উপযুক্ত মনে করবেন, তখনই অনলাইনে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অর্থাৎ, ছবিটির ডিজিটাল মুক্তির সময়সূচি সম্পূর্ণভাবে নির্ভর করছে প্রযোজকদের সিদ্ধান্তের উপর।

‘রামায়ণ’-নির্মাণ করেছেন পরিচালক নীতিশ তিওয়ারি। এতে সীতা হয়েছেন দক্ষিণী তারকা সাই পল্লবী। রাবণরূপে দেখা গেছে কেজিএফ খ্যাত যশকে। হনুমান হয়েছেন সানি দেওল, সূর্পনখার চরিত্রে রয়েছন রকুলপ্রীত সিং, এবং ববি দেওল ও বিজয় সেতুপতিকে যথাক্রমে কুম্ভকর্ণ এবং বিভীষণ হিসেবে দেখা গেছে।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর