শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

মোট পারিশ্রমিকেও ‘না’, নতুন কাজের বেলায় কিসে গুরুত্ব দেন পঙ্কজ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৬, ১২:২৬ পিএম

শেয়ার করুন:

মোট পারিশ্রমিকেও ‘না’, নতুন কাজের বেলায় কিসে গুরুত্ব দেন পঙ্কজ 

গ্ল্যামারের আধিপত্যের ভিড়ে শুধু অভিনয় দিয়ে বলিউডে যারা মজবুত জায়গা করেছেন তাদের মধ্যে অন্যতম পঙ্কজ ত্রিপাঠি। এমতবস্থায় অন্যরা হলে আকাশচুম্বী পারিশ্রমিকই হতো নতুন কাজে যুক্ত হওয়ার প্রধান কারণ। কিন্তু ব্যতিক্রম পঙ্কজ। মোটা অর্থেও পাওয়া যায় না তাকে যদি না গল্প পছন্দ হয়। ভারতীয় সংবাদমাধ্যমকে নিজেই জানিয়েছেন অভিনেতা। 

সাক্ষাৎকারে পঙ্কজ জানান, নতুন কাজে যুক্ত হওয়ার সময় সবচেয়ে গুরুত্ব দেন গল্পে। তাকে উত্তেজিত করছে কি না সেটি প্রথম বিষয় হয়ে ওঠে। অভিনেতা বলেন, “কোনো ছবির জন্য আমার মধ্যে আগ্রহ তৈরি না হলে, সেই ছবিতে অভিনয় করা আমার পক্ষে সম্ভব নয়।’’ অভিনেতা যোগ করেন, গল্পে এমন কিছু থাকতে হবে যা তাকে আনন্দ দেবে, সমাজকে কিছু দেবে। কত রুপি পারিশ্রমিক দেওয়া হচ্ছে সেটি তাকে আকৃষ্ট করে না।

pankaj

এ কারণে আজকাল অসংখ্য ছবি ফিরিয়ে দিতে হয় পঙ্কজকে। মোটা পারিশ্রমিক দিতে চাইলেও গল্প মনে না ধরলে চুক্তিবদ্ধ হন না। তবে এই সিদ্ধান্ত নেওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে বলে জানান অভিনেতা। কিছু পরিচালক অনেক আশা নিয়ে আসেন। ওই কাজের ওপর নির্মাতার ক্যারিয়ারও নির্ভর করে। কিন্তু কোনোকিছুই সিদ্ধান্ত থেকে সরাতে পারে না পঙ্কজকে। মোটা পারিশ্রমিক দিতে চাইলেও ফিরিয়ে দেন তিনি।

যদিও ক্যারিয়ারের শুরুতে ফিরিয়ে দেওয়ার বিষয়টি স্বপ্নেও ভাবতে পারতেন না বলে জানান পঙ্কজ। কেননা সেসময় টিকে থাকা-ই ছিল মূল। নিজের ছোটখাট স্বপ্ন পূরণে এবং সংসার চালাতে যে কোনো ছবির প্রস্তাব লুফে নিতেন।

1702061975_pankajlead

তার কথায়, “কর্মজীবনের শুরুর সময়টা ছিল আমার টিকে থাকার সময়। তখন জীবনে টিকে থাকার লড়াইটাই ছিল প্রধান। কিন্তু সেই পর্যায় পেরিয়ে আসার পর কাজের প্রতি চাহিদাও বদলেছে। এখন আর শুধু অর্থ উপার্জনের জন্য অভিনয় করতে চাই না।”

সবশেষ পঙ্কজকে দেখা গেছে ‘মির্জ়াপুর: দ্য মুভি’-এ। ছবিটি ব্যবসাসফল হয়েছে। সমালোচকদেরও কুড়িয়েছে প্রশংসা। বিশ্বব্যাপী ৩৫০ কোটি টাকারও বেশি আয় করেছে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর