বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া'-এ লড়তে থাইল্যান্ড যাচ্ছে ‘বিটমোসফিয়ার’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পিএম

শেয়ার করুন:

‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া'-এ লড়তে থাইল্যান্ড যাচ্ছে ‘বিটমোসফিয়ার’

বিশ্বমঞ্চে বাংলাদেশের গানকে নতুনভাবে তুলে ধরতে প্রস্তুত অ্যাকাপেলা বিটবক্সিং ব্যান্ড ‘বিটমোসফিয়ার’। আগামী ১৪ নভেম্বর ২০২৬, থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত হতে যাওয়া প্রথম ‘ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া'’ -এর গ্র্যান্ড ফাইনালে লাল-সবুজের প্রতিনিধিত্ব করবে তারা।

আগামী ১৪ নভেম্বর (শনিবার) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭:৩০ মিনিটে (থাইল্যান্ড সময় রাত ৮:৩০ মিনিট) শুরু হবে এই গ্র্যান্ড ফাইনাল। ইভেন্টটি সরাসরি সম্প্রচার করা হবে বঙ্গ ও এনটিভিতে। 

বিটমোসফেয়ার তাদের মৌলিক গান ‘তুমি এলে’ নিয়ে এশিয়ার আরও ১০টি দেশের সাথে লড়াবে। গানটির কথা ও সুর করেছেন সাইকোভার্স, বিটবাক্সো, ভাষা, জার্দো ও শুভ্র রাহা।

আন্তর্জাতিক এ মঞ্চে বিটমোসফেয়ার-এর যাত্রা শুরু হয়েছিল বঙ্গ প্রডিউসড এবং এনটিভির সহযোগিতায় আয়োজিত ন্যাশনাল সিলেকশন শো ‘ভয়েস অব বাংলাদেশ | সং ফর ইউরোভিশন সং কনটেস্ট এশিয়া’-র মাধ্যমে। দেশজুড়ে অন্য সব মৌলিক প্রতিভাদের হারিয়ে সেরা বিজয়ী হিসেবে আত্মপ্রকাশ করে তারা এবং অর্জন করে নেয় ব্যাংককের মূল পর্বের টিকিট।

ব্যাংককের ‘ওয়ান ব্যাংকক ফোরাম’-এ অনুষ্ঠিত হতে যাওয়া এই গ্র্যান্ড ফাইনালে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে ভিয়েতনাম, কম্বোডিয়া, লাওস, মঙ্গোলিয়া, ভুটান, ফিলিপাইন, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, নেপাল এবং মালয়েশিয়া। আন্তর্জাতিকভাবে বহুল পরিচিত ‘ইউরোভিশন' ফ্র্যাঞ্চাইজি তাদের ৭০তম বর্ষপূর্তিতে এবারই প্রথম এশিয়ান এডিশন শুরু করল, যা এ অঞ্চলের মিউজিক ইন্ডাস্ট্রির জন্য এক নতুন অধ্যায়।

ইউরোভিশনের নিয়ম অনুযায়ী, প্রতিযোগিতার চূড়ান্ত ফলাফলের ৫০% আসবে অংশ নেওয়া ১১টি দেশের বিচারকদের মূল্যায়নে এবং বাকি ৫০% নির্ধারিত হবে দর্শকদের সরাসরি ভোটে। এছাড়া ‘রেস্ট অব দ্য ওয়ার্ল্ড’ ক্যাটাগরিতে বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা দর্শকেরাও ভোট দিতে পারবেন, তবে নিয়ম অনুযায়ী নিজ দেশের দর্শকেরা নিজেদের দেশের প্রতিনিধিকে ভোট দিতে পারবেন না।

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর