বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬, ঢাকা

সানরাইজার্স হায়দরাবাদের সিইওকে বিয়ে করলেন অনিরুদ্ধ

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০২৬, ১১:৫১ এএম

শেয়ার করুন:

সানরাইজার্স হায়দরাবাদের সিইওকে বিয়ে করলেন অনিরুদ্ধ

বিয়ের পিঁড়িতে বসলেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক অনিরুদ্ধ রবিচন্দ্রন এবং আইপিএল দল সানরাইজার্স হায়দরাবাদের সিইও কাব্য মারান।  গত বুধবার (১১ নভেম্বর) গ্রিসে এক ঘরোয়া আয়োজনে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। দুই দিনব্যাপী জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার মহাতারকা রজনীকান্ত এবং তামিলনাড়ুর সাবেক মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনসহ দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা।

সামাজিক মাধ্যমে বিয়ের প্রথম ছবি প্রকাশ করলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার জীবনের একমাত্র মুহূর্ত, সারা জীবনের জন্য ১১.১১।’

image

এরপর একে একে সামনে আসতে থাকে বিয়ের ছবি। ছবিতে নবদম্পতির পাশাপাশি ছিলেন কাব্য মারানের বাবা সান গ্রুপের চেয়ারম্যান কালানিথি মারান, মা কাবেরী মারান এবং অনিরুদ্ধর বাবা-মা রবি রাঘবেন্দ্র ও লক্ষ্মী রবিচন্দ্রন। কালানিথি মারান ও রবি রাঘবেন্দ্র সাদা শার্টের সঙ্গে ঐতিহ্যবাহী ভেস্তি পরেছিলেন। কাবেরী মারানকে দেখা যায় পিচ-গোলাপি রঙের ভারী নকশার পোশাকে। অন্যদিকে লক্ষ্মী রবিচন্দর পরেছিলেন ফুলের নকশা করা হালকা সবুজাভ সিল্ক শাড়ি। বিয়ের থিমের সঙ্গে মিলিয়ে রজনীকান্ত পরেছিলেন হালকা গোলাপি রঙের শার্ট ও সাদা ধুতি এবং স্ট্যালিন পরেছিলেন ঘিয়ে রঙের শার্ট ও সোনালি পাড়ের ধুতি।

বিয়ের অনুষ্ঠানে অনিরুদ্ধের পরনে ছিল আইভরি রঙের সিল্কের কুর্তা, সোনালি পাড়ের ভেস্তি ও কারুকাজ করা লম্বা জ্যাকেট। সঙ্গে ছিল একই রঙের কোমরবন্ধ। কাব্য পরেছিলেন হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। পোশাকে ছিল সূক্ষ্ম কারুকাজ ও সিকুইনের কাজ। গলায় ছিল আকর্ষণীয় চোকার এবং কানে মানানসই দুল।

২০২৫ সালের মাঝামাঝি সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। যদিও তখন বিষয়টিকে পুরোপুরি গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন অনিরুদ্ধ। তবে ২০২৬ সালের জুনে অনিরুদ্ধর কাকা বর্ষীয়ান অভিনেতা ওয়াই জি মহেন্দ্র তাঁদের বিয়ের খবর নিশ্চিত করেছিলেন। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর