বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ঢাকা

নিলয় আলমগীর ও মাহির ‘জটিল প্রেম’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

শেয়ার করুন:

নিলয় আলমগীর ও মাহির ‘জটিল প্রেম’

বাংলা নাটকের জনপ্রিয় জুটিগুলোর মধ্যে অন্যতম নিলয়-মাহি জুটি। এ দুই তারকাকে একস্নগে দেখতে মুখিয়ে থাকেন দর্শক। তাদের জন্য মন ভালো করা খবর, আগামীকাল ১২ নভেম্বর, রাত ১০:৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নিলয়-মাহি অভিনীত নাটক ‘জটিল প্রেম’। 

গল্পে দেখা যাবে, রাজুর এলাকার বড় ভাই কাশেম অতিরিক্ত স্বাস্থ্যের অধিকারী। তাই গার্লফ্রেন্ডের সামনে যেতে ভয় পায়। ফোনে কথা বলেই প্রেম চালিয়ে যাচ্ছে। তবে একদিন প্রেমিকা কেয়া জানায়, কাশেম যদি দেখা না করে তাহলে সে আর কথা বলবে না। কাশেম পড়ে বিপদে। সে দৌড়ে আসে রাজুর কাছে। রাজুকে বলে তার হয়ে কেয়ার সাথে দেখা করতে। সে জিম আর ডায়েট করে ফিট হয়ে তারপর কেয়ার সামনে যাবে।

রাজু প্রথমে রাজি হতে চায় না, কারণ তার নিজের প্রেমিকা আছে। বড় ভাইয়ের পীড়াপীড়িতে রাজি হয়। রাজু দেখতে সুদর্শন। প্রথম দেখাতেই কেয়া তাকে পছন্দ করে। এরপর থেকে প্রায়ই রাজুর সাথে দেখা করতে চায়। শপিং করতে যায়, বান্ধবীর জন্মদিন, বিয়ের অনুষ্ঠানে যায়। রাজু যেতে না চাইলেও কাশেম সমস্ত খরচ দিয়ে তাকে জোর করে পাঠায়। এভাবে প্রক্সি দিতে দিতে একসময় কেয়ার প্রেমে পড়ে যায় রাজু। 

এদিকে, কাশেমের স্বাস্থ্যও কমে না বলে সেও কেয়ার সামনে যেতে পারে না। অন্যদিকে কেয়া বিয়ের জন্য চাপ দিতে থাকে রাজুকে। এখন কি করবে রাজু? কেয়াকে বিয়ে করবে নাকি তার আসল প্রেমিকার কাছে ফিরে যাবে। এভাবেই এগিয়ে যায় গল। 

নাটকটি নির্মাণ করেছেন মিতুল খান। নিকয় আলমগীর ও সামিরা খান মাহি নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর