রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ০৪:৩০ পিএম

শেয়ার করুন:

ছেলের ছবি প্রকাশ করলেন ক্যাটরিনা-ভিকি 

দেরি করে সন্তানের মুখ দেখানো যেন স্টারডমেরই অংশ। বিভিন্ন দেশের তারকাদের এরকম আচরণ উল্লেখযোগ্য। বলিউডের দীপিকা বিপাশারাও অনেক পরে সন্তানকে সামনে এনেছেন। ক্যাটরিনা কাইফ-ভিকি কৌশলও একই দলে। জন্মের বছর খানেকের মাথায় প্রকাশ্যে আনলেন ছেলেকে। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিজেদের ইনস্টাগ্রামে ছেলে বিহানের ছবি প্রকাশ করেছেন ভিক্যাট। একরিত্তর সঙ্গে দেখা আচ্ছে তাদেরও। হলুদ রঙের আনারকলি চুড়িদার পরেছেন নায়িকা। ভিকি কৌশলের গায়ে ক্রিম রঙের পাঞ্জাবি-পায়জামা। বাবা-মায়ের সঙ্গে পোশাকের রং মিলিয়ে বিহানকে পরানো হয়েছিল ক্রিম পাঞ্জাবি এবং পায়জামা, সঙ্গে হলুদ জোহর কোট। 

Our_brightest_Diwali_yet…_❤️✨Wishing_everyone_love,_light_and_happiness._-_Vicky,_Katrina_&_Viha

ক্যাটরিনা এবং ভিকি বিহানের দুই পাশে বসে তাকে ধরে রয়েছেন, আর মাঝে আনন্দে ডগমগ হয়ে দুই হাত তুলে হাসিমুখে পোজ দিয়েছে বিহান। যা দেখে আনন্দে উদ্বাহু নৃত্য চলছে তারকা দম্পতির ভক্তশিবিরে। বিভিন্ন রকম প্রতিক্রিয়া জানাচ্ছেন তারা। বিহান কার মতো দেখতে তা নিয়ে চলছে বাগযুদ্ধ।  

২০২১ সালে রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায় ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন ভিক্যাট। ২০২৫ এর নভেম্বরে ঘরে আসে পুত্র বিহান। তাকে নুয়ে জুহুতে সমুদ্রমুখী বিলাসবহুল ফ্ল্যাটে সংসার পেতেছেন তারা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর