রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ঢাকা

এই সিদ্ধান্ত আমার কাছে ম্যাটার করে না, সদস্যপদ স্থগিত নিয়ে সামিয়া অথৈ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পিএম

শেয়ার করুন:

এই সিদ্ধান্ত আমার কাছে ম্যাটার করে না, সদস্যপদ স্থগিত নিয়ে সামিয়া অথৈ 

জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার সদস্যপদ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ছোটপর্দার অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ। অভিনেত্রী সামিয়া অথৈয়ের সঙ্গে শুটিং সেটে মারধরের অভিযোগ ও পাল্টাপাল্টি বক্তব্যের জেরে এ পদক্ষেপ নিয়েছে সংঘ। সংগঠনটি সামিয়া অথৈয়েরও সদস্যপদ করছে স্থগিত।

স্থগিতাদেশ নিয়ে তিশা মুখ খুললেও নীরব ছিলেন অথৈ। এবার তিনিও সরব হলেন। গতকাল শনিবার একটি নাটকের শুটিং সেটে গণমাধ্যমকর্মীদের অথৈ বলেন, ‘বিচার চাইতে গিয়ে দেখলাম আমার পরিবার অভিনয়শিল্পী সংঘ আমাকে স্থগিত করেছে। সংগঠনে যাঁরা আছেন, তাঁরা সিনিয়র মানুষ। যাঁরা এই বিচার করেছেন, তাঁরা অনেক অভিজ্ঞ। তাঁরা তাঁদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছেন।’ 

এরপর অথৈ বলেন, ‘এই সিদ্ধান্ত আমার কাছে ম্যাটার করে না। যে জিনিস সাত থেকে আট মাস আগে হয়ে গেছে, সেটা নিয়ে কথা বলাটা সময় নষ্ট। অহেতুক জিনিস নিয়ে না পড়ে থেকে কীভাবে নিজেকে আরও ভালো রাখা যায়, কীভাবে নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখা যায় সেটাতে ফোকাস করছি।’

সেদিনের মারধরের ঘটনাকে কেন্দ্র করে বিরোধ মেটাতে একাধিকবার উদ্যোগ নিয়েও সফল হয়নি অভিনয় শিল্পী সংঘ। এ কারণেই মূলত দুই অভিনেত্রীর সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে এর আগে জানিয়েছিলেন সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু। বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী দুই অভিনেত্রীকে ভিডীও বার্তা দিতে বলা হলেও কেউ তা করেননি। তার-ই পরিপ্রেক্ষিতে তিশা-অথৈয়ের সদস্যপদ স্থগিত করা হয়েছে বলে জানিয়েছিলেন অপু। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর