ভারতীয় সিনেমার বাজেট যেখানে হাজার কোটির ঘর ছাড়িয়েছে সেখানে মাত্র দুই কোটি রুপিতে নির্মিত ‘হনুমান অংশ’ আয় করেছে ৩০০ কোটি রুপি। অন্যদিকে বক্স অফিস থেকে ৮০০ কোটি তুলে টেক্কা মেরেছে রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’। ছবি দুটি যাদের দেখা হয়নি তাদের জন্য সুখবর। শিগগিরই ওটিটি মাধ্যমে মুক্তি পেতে যাচ্ছে ‘হনুমান অংশ’ ও ‘জেলার ২’।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শুক্রবার পরিচালক বিশাল চতুর্বেদী একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে ‘হনুমান অংশ’-এর ওটিটি মুক্তির ঘোষণা দিয়েছেন। জানিয়েছেন। আগামী ২৭ নভেম্বর থেকে সনি লাইভে দেখা যাবে সিনেমাটি।
সনি লাইভের ইনস্টাগ্রামেও হনুমান অংশের মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে। ছবির পোস্টার প্রকাশ করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘এক ঐশ্বরিক শক্তি। এক অসাধারণ গল্প। দেশবাসীর ভালোবাসা পাওয়া একটি চলচ্চিত্র, যা এখন ঘরে আসছে। হনুমান অংশ, ২৭ নভেম্বর সনি লিভ-এ আসছে!’
অন্যদিকে ‘জেলার ২’ মুক্তি পেতে যাচ্ছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। আগামী ১২ নভেম্বর থেকে দেখা যাবে সিনেমাটি। ভারতসহ বিশ্বের ২৪০ টিরও বেশি দেশ ও অঞ্চলে মুক্তি পাবে ছবিটি। দেখা যাবে তামিল, তেলুগু, হিন্দি, মালয়ালম এবং কন্নড়-এই পাঁচটি ভাষায়। এরইমধ্যে নতুন করে ছবির পোস্টার করে মুক্তির ঘোষণা দিয়েছে অ্যামাজন প্রাইম।
‘জেলার ২’-এর পরিচালক নেলসন দিলীপকুমার। ছবিতে রজনীকান্ত ছাড়া আরও অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, যোগী বাবু, বিদ্যা বালানসহ, রাম্যা কৃষ্ণন, এস জে সূর্য। এছাড়া রয়েছে মোহনলাল, শিব রাজকুমার, জ্যাকি শ্রফ, হৃতিক রোশন এবং বিজয় সেতুপতির মতো তারকাদের ক্যামিও।
অন্যদিকে ‘হনুমান অংশ’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে শোভিনাও সত্যা। ছবিতে নিম করোলির শৈশব থেকে কৈঞ্চি ধাম প্রতিষ্ঠার সময়কাল তুলে ধরা হয়েছে।
আরআর




