শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘বরবাদ’ পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পিএম

শেয়ার করুন:

‘বরবাদ’ পরিচালকের সঙ্গে প্রেমের গুঞ্জন, যা বললেন দীঘি 

এরইমধ্যে একাধিক পুরুষের নাম জড়িয়েছে অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘীর সঙ্গে। এবার তালিকায় যুক্ত মেহেদী হাসান হৃদয়ের নাম। গুঞ্জন উঠেছে ‘বরবাদ’ খ্যাত এই পরিচালকের সঙ্গে প্রেম করছেন দীঘি। এরইমধ্যে বিষয়টি নিয়ে ইঙ্গিতে সরব মুখ খুলেছেন অভিনেত্রী।

দীঘি জানিয়েছেন গুজবে কান দেন না তিনি। পাশাপাশি বিরক্তও হন না। তিনি মনে করেন একজন শোবিজ তারকাকে ঘিরে গুঞ্জন ছ্ড়ানো অস্বাভাবিক না। সম্প্রতি একটি অনুষ্ঠানে সংবাদকর্মীদের প্রশ্নের সম্মুখীন হলে এভাবে সামলান বিষয়টি।

দীঘি বলেন, ‘আমি জানিও না কে ছড়ায়, আমি জানিও না কী গুঞ্জন হয়। আমি এসবের খুব বাইরে। গুঞ্জন হবে, এটা খুব স্বাভাবিক। আমাকে নিয়ে গুঞ্জন হয়েও থাকলে, যতক্ষণ পর্যন্ত আমি নিজের মুখে কিছু বলছি না, ততক্ষণ সেটা গুঞ্জনই।’

তার কথায়, ‘আমার মনে হয়, একজন মিডিয়া পারসন হিসেবে, একজন আর্টিস্ট হিসেবে গুঞ্জন থাকবে। এটাকে হালকাভাবে, খুব স্বাভাবিকভাবে নিতে হবে। এটা নিয়ে বেশি কথা বলার কিছু নেই।’

এদিকে মেহেদী হাসান হৃদয়ের পরিচালনায় বিদায় নামে একটি সিনেমায় অভিনয় করেছেন দীঘি। এতে আরও অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ, ফজলুর রহমান বাবু, মুকিত জাকারিয়া প্রমুখ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর