বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ঢাকা

মন্দিরে পূজা দিলে লরেন্স বিশ্নোই ‘মাফ’ করবেন সালমানকে!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০২:৩০ পিএম

শেয়ার করুন:

মন্দিরে পূজা দিলে লরেন্স বিশ্নোই ‘মাফ’ করবেন সালমানকে!

আজ থেকে ২৮ বছর আগে কৃষ্ণসার হরিণ হত্যা করে ভারতের বিশ্নোই সম্প্রদায়ের মনে ক্ষোভের আগুন জ্বালান বলিউড তারকা সালমান খান। যার লেলিহান শিখা আজও জিইয়ে রেখেছেন বিশ্নোই গ্যাংস্টার লরেন্স। পোড়াতে চান ভাইজানকে। গ্যালাক্সিতে গুলি ছুড়েছেন। সালমানঘনিষ্ঠ বাবা সিদ্দিকের প্রাণ নিয়েছেন। অন্যদের জীবনও তুলেছেন বিষিয়ে। 

লরেন্সের উৎপাতে সালমানও ভীষণ সতর্ক জীবন যাপন করছেন। ওয়াই প্লাস নিরাপত্তায় মুড়ে রেখেছেন নিজেকে। দুবাই থেকে ২ কোটি রুপি দিয়ে বুলেটপ্রুফ কাচ এনে লাগিয়েছেন গাড়িতে। নিজের বারন্দাও ঢেকে দিয়েছেন গুলি প্রতিরোধক কাচে। তবে কি এভাবেই বাকি জীবন কাটাতে হবে টাইগারকে? মুক্ত হাওয়ায় কি আর নিশ্বাস নেওয়া হবে না তার? প্রশ্ন অনেকের। তবে লরেন্সের হাত থেকে বাঁচার উপায় সালমানকে জানিয়েছেন গ্যাংস্টারের চাচা রমেশ বিশ্নোই।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, রমেশ বিশ্নোই জানিয়েছেন লরেন্সের ক্ষোভ থেকে নিস্তার পেতে সালমানকে বিশেষ এক মন্দিরে পূজা দিতে হবে। মুক্তিধাম মুকাম নামের সে মন্দির রাজস্থানের বিকানিরে অবস্থিত। এটি বিশ্নোই সম্প্রদায়ের সবচেয়ে পবিত্র মন্দির। 

রমেশের মন্তব্য, ‘সালমান বা তাঁর ঘনিষ্ঠ কারও ওপর হামলা বা হত্যাকে আমি সমর্থন করি না। আসলে বিষ্ণোই সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ জমে রয়েছে এবং এর সমাধান হওয়া উচিত। সালমান যদি আমাদের মন্দিরে পুজো দিয়ে ক্ষমা চাইতেন, তাহলে বিষয়টি অনেক আগেই মিটে যেত।’

রমেশ জানান কৃষ্ণসার হরিণ হত্যা গর্হিত অপরাধ বলে মনে করে বিশ্নোইরা। সেজন্যই ভাইজানের ওপর এত ক্ষোভ তাদের। তারা মনে করে কেউ তাদের সঙ্গে অন্যায় করলে তাকে মুক্তিধাম মুকামে গিয়ে পুরো সম্প্রদায়ের কাছে ক্ষমা চাইতে হবে। নির্ধারিত পদ্ধতিতে ক্ষমা চাওয়া হলে, সেটা গ্রহণযোগ্য হবে কিনা সেই সিদ্ধান্ত সম্পূর্ণভাবে যাচাই করেন বিষ্ণোই সম্প্রদায়ের সদস্যরা। সালমানকেও অনেক আগে একই পথে হাঁটার উপদেশ দিয়েছিলেন বিশ্নোইয়ের চাচা। তবে সে পথে হাঁটেননি পর্দার সুলতান। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর