বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ঢাকা

‘এই মেয়েটাকে নাচতে দেখলে মনে আনন্দ নাচে’, পারসার নাচে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০২৬, ০১:০৯ পিএম

শেয়ার করুন:

‘এই মেয়েটাকে নাচতে দেখলে মনে আনন্দ নাচে’, পারসার নাচে মুগ্ধ নেটিজেনরা

অভিনয়ের পাশাপাশি নাচের মুদ্রা তুলতেও দক্ষ পারসা ইভানা। মাঝে মাঝেই সামাজিক মাধ্যমে প্রকাশ করেন নিজের নাচের ভিডিও। সেসব মন ভরায় নেটিজেনদের। লাইক কমেন্ট শেয়ারে ভরিয়ে দেন তারা।

সম্প্রতি ‘কেমন বোকা মনটারে’ গানে নৃত্যশিল্পী রাসেল আহমেদের সঙ্গে নেচেছেন পারসা। সে ভিডিও শেয়ায়র দিয়ে কণ্ঠশিল্পী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জ্যৈষ্ঠ সহকারী সচিব সাবরিনা রহমান বাঁধন লিখেছেন, ‘এই মেয়েটাকে নাচতে দেখলে আমার মনে আনন্দ নাচে। এত পরিচ্ছন্ন মূদ্রা, সাচ্ছন্দ্য মুভ। অনেক শুভকামনা।’

parsa

মন্তব্যের ঘরেও অনেকে প্রশংসা করেছেন পারসার। একজন লিখেছেন, ‘ইভানার নাচ তো আমি যখনই দেখেছি ভালো লেগেছে। আর রাসেলও খুব সাবলীল নাচে।’ অন্য একজনের কথায়, ‘ওর নাচ আমারও খুব ভালো লাগে। খুব আনন্দ নিয়ে নাচে।’ পারসার নাচ নিয়মিত দেখেন এরকম এক নেটিজেনকেও পাওয়া গেছে। তিনি লিখেছেন, ‘‘খুব সুন্দর নাচে। ‘সিলসিলায়ে চাহাত কা’-এ এতো দারুণ নেচেছে! দেখবেন, ভালো লাগবে।’’

এদিকে সম্প্রতি নাটকের কাস্টিংয়ে অপেশাদারত্ব নিয়ে সরব হয়েও আলোচনায় এসেছেন পারসা। তিনি লিখেছিলেন, ‘আমাদের আশেপাশের দেশগুলোতে নাটক নিয়ে খোলামেলা বিশ্লেষণ হয়— কে কেমন অভিনয় করল, কার উচ্চারণে ভুল, কোথায় পরিচালনায় ঘাটতি, লেখক আসলে কী বলতে চেয়েছেন— সবকিছু নিয়েই আলোচনা হয়। অদ্ভুত শোনাচ্ছে তাই না?’

884349662_1673661574120757_4690832542599206677_n

এরপর লিখেছিলেন, ‘ভাবুন তো, আমাদের দেশে এমন হলে কত নাটকের দুর্বলতা সামনে চলে আসত! আমাদের এখানে অনেক সময় অভিনেতার ভুল উচ্চারণ বা অভিনয়ের ঘাটতিও শুধরে দেওয়া হয় না। অথচ ভালো নাটকের জন্য সঠিক কাস্টিং, চরিত্র বোঝা আর পরিচালকের স্পষ্ট ভাবনা জরুরি।’

কখনও কখনও শুটিংয়ের আগমুহূর্তে অভিনয়শিল্পীকে বাদ দেন প্রযোজকেরা। এতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েন শিল্পীরা। এরকম অভিযোগ তুলে অভিনেতড়ি লিখেছিলেন, ‘লেখক একজনকে ভেবে চরিত্র লিখবেন, পরিচালক চাইবেন অন্য কাউকে, আর প্রযোজক নিজের পছন্দে নেবেন আরেকজনকে—এভাবে ভালো ফিল্মমেকিং হয় না।এমনকি ইনারা শেষ মুহূর্তেও কাস্ট পাল্টে ফেলে, নায়ক বা প্রোডিউসারের চাপে পড়ে।’ 

parsa-evana

‘ব্যাচেলর পয়েন্টে’র ইভার মতে, চরিত্রের জন্য সঠিক মানুষটিকে খুঁজে বের করা এবং অভিনেতার সেই চরিত্রকে বুঝে পর্দায় জীবন্ত করে তোলাই আসল কাজ। যতদিন না নিজের সুবিধার চেয়ে কাজকে প্রাধান্য দেওয়া হবে ততদিন পরিস্থিতির উন্নতি হবে না বলে মনে করেন তিনি। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর