মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ঢাকা

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হানি সিংয়ের ভাতিজা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৪ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন হানি সিংয়ের ভাতিজা

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী ইয়ো ইয়ো হানি সিংয়ের ভাইপো বিদিত আউলক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। একই দুর্ঘটনায় বিদিতের বন্ধু আরব তালওয়ারও নিহত হয়েছেন।

রোববার (২ নভেম্বর) সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে খবরটি নিশ্চিত করেন গায়ক হানি সিং নিজেই। শোক প্রকাশ করে তিনি লেখেন, ‘জীবনের এই মুহূর্তটি যেন ঘোর অন্ধকারে ঢেকে গেছে। প্রিয়জনকে হারানোর বেদনা ভাষায় প্রকাশ করা কঠিন। তার আত্মার শান্তির জন্য পরম সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা জানায়।’ 

আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১ নভেম্বর ভারতের পাঞ্জাবের জলন্ধরে একটি উড়ালসেতুতে দুর্ঘটনাটি ঘটে। নিহত বিদিত ছিলেন মিউজিক লেবেল ‘স্পিড রেকর্ডস’-এর প্রতিষ্ঠাতা দীনেশ আউলকের ছেলে। তাঁর বন্ধু আরবের বাবা একজন ব্যবসায়ী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক বন্ধুর জন্মদিনের অনুষ্ঠান থেকে ফেরার পথে ঘটনাটি ঘটে। উড়ালসেতুতে স্থানীয় পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা আবর্জনা সংগ্রহের কাজ করছিলেন। ফলে রাস্তার এক পাশে একটি ট্রলি দাঁড় করানো ছিল। বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাওয়ার সময় তাঁদের দ্রুতগামী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ওই ট্রলিতে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তাদের মৃত উদ্ধার করা হয়।

এ ঘটনার পর ময়নাতদন্ত শেষে দুই পরিবারের হাতে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর