শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

নিজের গল্পের ওয়েব ফিল্মে সেন্টু, আসছে ‘বলতে পারি নাই’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:০৭ পিএম

শেয়ার করুন:

নিজের গল্পের ওয়েব ফিল্মে সেন্টু, আসছে ‘বলতে পারি নাই’

চরিত্রকে বশে আনতে দক্ষ আব্দুল্লাহ আল সেন্টু। ক্যামেরার সামনে বিভিন্ন বেশে দাপট দেখান তিনি। ‘মাইশেলফ অ্যালেন স্বপন’সহ বিভিন্ন কনটেন্টে সে প্রমাণ দিয়েছেন অভিনেতা। এবার নিজের লেখা গল্পে নির্মিত ওয়েব ফিল্ম ‘বলতে পারি নাই’-এ দেখা যাবে তাকে।

সেন্টু জানান, নিম্ন মধ্যবিত্ত জীবনের গল্প উঠে এসেছে ওয়েব সিনেমাটিতে। এমন এক জীবন দেখানো হবে যেখানে স্বাভাবিক চাহিদাগুলোও স্বপ্নের মতো অবাস্তব মনে হয়। অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে গতিহীন হয়ে পড়ে দিনরাত্রি। আটকে থাকে বিয়েও।

003a60fb-587c-4435-aad1-61d5cfb66b7e

সেন্টু বলেন, ‘‘এই গল্প আমাদের চেনা। চারপাশের অনেকের জীবনের ছবি যেন। আমাদের অনেকে আছেন যাদের সাধ সাধ্যের মধ্যাকার দূরত্ব স্বপ্নের মতো। টাকার অভাবে অনেকে বিয়ে করারও সাহস পান না। ভালো লাগলেও ভালোবাসার মানুষকে ধরে রাখা হয় না। এরকমই গল্প দেখা যাবে ‘বলতে পারি নাই’-এ।’’

‘বলতে পারি নাই’-এ কেন্দ্রীয় চরিত্রে আছেন সেন্টু ও আনিহা আলিজা। অন্যান্য চরিত্রে কাজ করেছেন হাসিব আদনান, আবু ফয়সাল রবিন,জুয়াইন হোসেন (ইফতি), এইচ আর ফারদিন খান, সানি সরকার, আফরোজা মুন্নি ও আরও অনেকে। ওয়েব ফিল্মটি পরিচালনা করেছেন আর আই লিপসন। 

359248530_2380064508863334_1102393184431684530_n_20240615_163932770

আইশিন মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত হয়েছে ‘বলতে পারি নাই’। এই ওয়েব সিনেমাটির মাধ্যমে পথচলা শুরু প্রতিষ্ঠানটির। এরইমধ্যে শুটিংসম্পন্ন। শিগগিরই মুক্তি পাবে বলে জানালেন অভিনেতা।  

এছাড়াও একগুচ্ছ কাজ হাতে রয়েছে অভিনেতার। সম্প্রতি ভিকি জাহেদ ঘোষণা দিয়েছেন তার প্রথম চলচ্চিত্র ‘খলনায়কে’র। এরইমধ্যে শুটিং সম্পন্ন হয়েছে সিনেমাটির। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আছেন সেন্টু। পরিচালক মেহেদী হাসান হৃদয়ের মুক্তিপ্রতীক্ষিত ‘বিদায়’ সিনেমায়ও গুরুত্বপূর্ণ এক চরিত্রে দেখা যাবে তাকে। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর