শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ঢাকা

রাতভর পড়ে ছিল নিথর দেহ, জনপ্রিয় পরিচালকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৬, ০১:৩৪ পিএম

শেয়ার করুন:

রাতভর পড়ে ছিল নিথর দেহ, জনপ্রিয় পরিচালকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা

সাতসকালে স্তব্ধ করা খবর বলিউডে। পরিচালক সঞ্জয় গুপ্ত আর নেই। রান্নাঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে ৫৭ বছর বয়সী এ নির্মাতার। মৃত্যুর কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সঞ্জয় গুপ্তের মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। খবর অনুযায়ী, গতকাল শুক্রবার রাতে রান্নাঘরে পড়ে গিয়েছিলেন তিনি। সেখানেই রাতভর পড়েছিল নিথর দেহ। বাড়িতে থাকা সত্ত্বেও টের পায়নি তার স্ত্রী-সন্তান। আজ শনিবার সকাল উদ্ধার করা হয় পরিচালকের মরদেহ। ধারণা করা হচ্ছে, হৃদরোগে মৃত্যু হয়েছে তার। স্ত্রী ও দুই ছেলে মেয়ে রেখে গেছেন সঞ্জয়।

সঞ্জয় দত্তের সঙ্গে সঞ্জয় গুপ্ত
সঞ্জয় দত্তের সঙ্গে সঞ্জয় গুপ্ত

পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক হিসেবে বলিউডে নিজের আলাদা অবস্থান গড়েছিলেন সঞ্জয়। তার সিনেমার অ্যাকশন, সংলাপ, দৃশ্যপট ছিল স্বতন্ত্র। চলচ্চিত্র সমালোচকদের মতে, বলিউডের থ্রিলার সিনেমাকে নতুন রূপ দিয়েছিলেন তিনি। তার নির্মিত সিনেমাগুলোও সাড়া ফেলেছিল দর্শকের মাঝে। এরমধ্যে উল্লেখযোগ্য ‘কাঁটে’, ‘মুসাফির’, ‘জ়িন্দা’ এবং ‘শুটআউট অ্যাট লোখন্ডওয়ালা’।

কয়েক দশকের ক্যারিয়ার সঞ্জয়ের। কাজ করেছেন দাপুটে সব অভিনেতাদের সঙ্গে। ক্যারিয়ারের শুরু করেছিলেন সঞ্জয় দত্তের হাত ধরতে। ১৯৯৪ সালে ‘আতিশ: ফিল দ্য ফায়ার’ দিয়ে শুরু হয়েছিল সে পথচলা। এরপর একাধিক কাজ করেছেন দুজন। প্রযোজক হিসেবেও সঞ্জয়ের পছন্দ ছিল ক্রাইম থ্রিলার। ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’, ‘প্ল্যান’, ‘উডস্টক ভিলা’, ‘অ্যাসিড ফ্যাক্টরি’ থেকে ‘পাঙ্খ’-ই তার প্রমাণ। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর