শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

শিল্পী সমিতির সভাপতি পদ কী ছেড়ে দেবেন শিবা শানু?

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১২:৪১ পিএম

শেয়ার করুন:

শিল্পী সমিতির সভাপতি পদ কী ছেড়ে দেবেন শিবা শানু?

বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও অভিনেতা চৌধুরী মাজহার আলী শিবা শানু। বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অন্য সব পেশা বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে তাঁকে অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দেওয়া হয়।

এদিকে শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি পদের শর্ত অনুযায়ী শিল্পী সমিতির সভাপতি পদ ছাড়তে হবে অভিনেতাকে। এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে অভিনেতা শিবা শানু ঢাকা মেইলকে বলেন, ‘সরকার নির্ধারিত নীতিমালা অনুযায়ী যদি শিল্পী সমিতির সভাপতি পদ ছাড়তে হয়, তবে আমি সেই পদ ছেড়ে দেব।’

এর আগে গত বুধবার (২৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাঁর চুক্তিভিত্তিক নিয়োগের কথা জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন, ২০০১’-এর ১২ (২) ধারা অনুযায়ী অন্য সব পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যাবতীয় কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্ত সাপেক্ষে মাজহার আলীকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী ১ বছরের জন্য তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘মাতৃভূমি’ সিনেমার মাধ্যমে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন শিবা শানু। দীর্ঘ ক্যারিয়ারে বিভিন্ন চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকহৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর