শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ঢাকা

মুসলিম হয়েও শিবের পুজো, সারার বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

মুসলিম হয়েও শিবের পুজো, সারার বিরুদ্ধে ‘ফতোয়া’ জারি

ভারতের উত্তরাখণ্ডের কেদারনাথ ধামে গিয়ে পুজো দেওয়ায় ফের কড়া সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলি খান। মন্দিরে সাধারণ মানুষের লাইনে দাঁড়িয়ে তাঁর পুজো দেওয়ার একটি ভিডিও সম্প্রতি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। ইসলামি শরিয়তের নিয়ম ভঙ্গের অভিযোগ তুলে অভিনেত্রীর বিরুদ্ধে ফতোয়া জারি করেছেন এক বিশিষ্ট ধর্মগুরু। কেননা, অভিনেত্রীর জন্ম এক মুসলিম পরিবারে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অল ইন্ডিয়া মুসলিম জামাত-এর সভাপতি মুফতি শাহাবুদ্দিন রাজভি বেরলভী একটি ভিডিও বার্তা প্রকাশ করে সারার মন্দিরে পূজোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তাঁর দাবি, ইসলামি শরিয়তের দৃষ্টিতে অন্য ধর্মের উপাসনালয়ে গিয়ে পুজো দেওয়া বা আচার-অনুষ্ঠান পালন করা সম্পূর্ণ নিষিদ্ধ। নারী কিংবা পুরুষ— উভয়ের ক্ষেত্রে একই বলে মন্তব্য করেন তিনি।

ভিডিওতে মুফতি শাহাবুদ্দিন জানান, সারা আলি খানের কেদারনাথ মন্দিরে পুজো দেওয়া নিয়ে বেশ কয়েকজন মুসলিম যুবক তাঁর কাছে প্রশ্ন রেখেছিলেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন,‘ ইসলামি শরিয়ত কখনও কোনো মুসলমানকে অন্য ধর্মের আচার-অনুষ্ঠান পালন করা বা মন্দিরে গিয়ে পুজো দেওয়ার অনুমতি দেয় না। এই বিধান নারী ও পুরুষ— উভয়ের ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য।’

সারাকে হুঁশিয়ারি দিয়ে ওই ধর্মগুরু বলেন, ‘অভিনেত্রী মন্দিরে গিয়ে পুজো দিয়েছেন এবং দর্শনের জন্য প্রায় আধ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেছেন। শরিয়তের বিচারে এটা অপরাধ। এজন্য সারাকে তওবা করতে হবে। তিনি যদি ক্ষমা না চান, তবে আল্লাহর দরবারে তাঁকে অপরাধী হিসেবেই গণ্য করা হবে।’

গত ২৫ অক্টোবর কেদারনাথ দর্শনে গিয়ে ভক্তদের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে পুজো দেন সারা। কেদারনাথের প্রতি অভিনেত্রীর অনুরাগ অবশ্য নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার সেখানে গিয়ে কটাক্ষের শিকার হয়েছেন তিনি। 

ইএইচ/

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর