মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ঢাকা

মুক্তি পাচ্ছে অক্ষয়-রাভিনার ৩২ বছর আগের ছবি, টেক্কা দেবে রামায়ণকে! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পিএম

শেয়ার করুন:

মুক্তি পাচ্ছে অক্ষয়-রাভিনার ৩২ বছর আগের ছবি, টেক্কা দেবে রামায়ণকে! 

১৯৯৪ সালে বলিউড বক্স অফিসে ঝড় তুলেছিল অক্ষয় কুমার, সুনীল শেঠি, রাভিনা ট্যান্ডনের সিনেমা ‘মোহরা’। তিন দশক পরও যা দর্শকদের স্মৃতিতে টাটকা। তাদের জন্য মন ভালো করা খবর, হলে বসে ফের দেখা যাবে সিনেমাটি। 

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ৬ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটির ‘ফোর কে’ রেজুলেশনে সংরক্ষণ করা সংস্করণটি। এদিকে এর আগের দিন অর্থাৎ ৫ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত ‘রামায়ণ’। তবে কি ৩২ বছর আগের ছবি দিয়ে রণবীরকে টক্কর দেবেন অক্ষয়-কারিনা? প্রশ্ন অনেকের। 

‘মোহরা’ মুক্তির খবর প্রকাশ করেছে ‘ত্রিমূর্তি ফিল্মস প্রাইভেট লিমিটে়ড’। এরইমধ্যে ইউটিউবে প্রকাশ পেয়েছে ছবিটির ঝলক। সঙ্গে লেখা হয়েছে, “ক্ষমতা ও বিশ্বাসঘাতকতার প্রাণঘাতী লড়াইয়ের শিকার হতে পারে যে কেউ। গল্পের মোচ়ড়, থ্রিল আর গানগুলো উপভোগ করুন আবার, যা ‘মোহরা’কে অবিস্মরণীয় করে তুলেছিল। ৩২ বছরের পূর্তি উদ্‌যাপনে শামিল হন। আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে আসছে ৬ নভেম্বর।”

ছবিতে সুনীল অভিনয় করেছেন জেলবন্দির চরিত্রে। যে কিনা স্ত্রী হত্যার বদলা নিতে চায়। রাভিনাকে দেখা গেছে সাংবাদিক রোমা সিংহের চরিত্রে। অক্ষয় অভিনয় করেন পুলিশ অফিসার অমর সক্সেনার চরিত্রে। এ সিনেমায় খল চরিত্রে আছেন নাসিরুদ্দিন শাহ। ৩২ বচহর আগের ছবি দিয়ে কতটা দর্শক টানতে পারেন অক্ষয়-রাভিনা সেতাই দেখার অপেক্ষা। 

আরআর 

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর